সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
বায়ুদূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ২৩৯। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তালিকা অনুযায়ী, এ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের তালিকায় বৃহস্পতিবার সকালে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ছিল ৩৬২, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের বায়ুমান নির্দেশ করে। ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটির রাজধানী দিল্লি।
তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। শহরটির একিউআই স্কোর ২১৬। ১৮১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এসব শহরের বাতাসও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে করাচির বাতাস সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের বায়ুমান সূচক ৯৯ থেকে ১৭০-এর মধ্যে রয়েছে।
একিউআই স্কোরে বায়ুর মান নির্ধারণ
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বাতাসের মান মাঝারি। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস সাধারণভাবে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। সে হিসাবে বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ মানুষদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্ভব হলে তাঁদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অন্যদেরও বাইরে শারীরিক পরিশ্রম ও ব্যায়াম কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au