সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।প্রত্যাবাসন করা বাংলাদেশিদের মধ্যে ৭৭ জন লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে এবং ৯৬ জন মিসরাতা থেকে ফিরছেন। তাঁরা লিবিয়ায় ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতির মধ্যে ছিলেন। স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করায় তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। দেশে ফেরার অপেক্ষায় থাকা এই ১৭৩ জনের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে আটক থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে দূতাবাসটি লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখছে।
দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আইওএমের সহযোগিতায় ধারাবাহিকভাবে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবেই এবার আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au