বিশ্ব

জোড়া ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, থ্যাংকসগিভিং উৎসবে বিঘ্ন

  • 7:21 pm - November 26, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
জোড়া ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে একযোগে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ঝড়। এতে থ্যাংকসগিভিং উৎসব ঘিরে লাখো মানুষের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’ ইতিহাসে প্রথমবারের মতো নির্ধারিত সময় থেকে পিছিয়ে দিতে হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও বিমান চলাচলে বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে।

ঝড়ের প্রভাবে বুধবার যুক্তরাষ্ট্রে ছয় হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং প্রায় ১৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মায়ামি বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার পর উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) উড্ডয়ন স্থগিতাদেশ তুলে নিলেও বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচলে বিলম্ব অব্যাহত রয়েছে।

পশ্চিম উপকূলে মারাত্মক উপকূলীয় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকা এলাকায় প্রবল ঢেউয়ের আঘাতে একটি জেটির একাংশ ধসে পড়েছে। অন্যদিকে, সান দিয়েগোর আশপাশে ভরা জোয়ারের সময় পানির উচ্চতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

পূর্ব উপকূলেও পরিস্থিতি উদ্বেগজনক। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২০১২ সালের সুপারস্টর্ম স্যান্ডির পর এবার ওই অঞ্চলে পানির সর্বোচ্চ উচ্চতা দেখা যেতে পারে। প্রবল বাতাসের কারণে ডেলাওয়্যার ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে।

এদিকে, সিএনএন ওয়েদারের একটি পূর্বাভাস মডেলে বুধবার বিকেল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দেখানো হয়েছে। ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে যাতায়াত ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পিছিয়ে দেওয়া হলো নিউইয়র্কের প্যারেড

প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের কারণে নিউইয়র্কের ১০০তম ‘মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’ নির্ধারিত সময় থেকে পিছিয়ে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারেডটি থ্যাংকসগিভিং উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে পরিচিত।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, চরম আবহাওয়ার কারণে প্যারেড স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বনির্ধারিত একটি ছোট অস্ত্রোপচারের কারণে তিনি এমনিতেও এবারের প্যারেডে উপস্থিত থাকতে পারবেন না।

মেসিস কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়োজনের সময় পরিবর্তন করা হয়েছে। এর পরিবর্তে এনবিসি টেলিভিশনে ২০২৫ সালের প্যারেডটি সম্প্রচার করবে।

অন্যদিকে, ফিলাডেলফিয়ার থ্যাংকসগিভিং ডে প্যারেড পুরোপুরি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে টেলিভিশনে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই উপকূলে ঝড়ের প্রভাব এবং মধ্যাঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাসের কারণে থ্যাংকসগিভিং উৎসবের সময় যুক্তরাষ্ট্রজুড়ে যাতায়াত ও জনজীবনে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au