সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
ওটিএন বাংলা রিপোর্ট :
কুষ্টিয়ায় একের পর এক আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবার কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে একদল লোক।
ভোরে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে কুষ্টিয়া জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।
জেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কারাগারের সামনের সড়কে আসে। কিছুক্ষণ অবস্থানের পর তারা সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।
ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ওই তিন ব্যক্তি।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুর রহিম বলেন, সড়কের ওপর থেকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ককটেল নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে কুষ্টিয়া সদর থানা ও একটি প্রশাসনিক ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au