বাংলাদেশ

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় আইনজীবী মো. নয়নকে হাসপাতালে নেওয়া হয়েছে; সন্দেহভাজন হিসেবে রাজীব বোসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

  • 8:34 pm - November 26, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
রাজধানীর সিএমএম কোর্টের সামনে ফের ককটেল বিস্ফোরণ।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. নয়ন নামের এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত আইনজীবী নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় রাজীব বোস নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক মোরশেদ আলম জানান, বিস্ফোরণের পর আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোসকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। পরে তাঁকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা এ ঘটনার জন্য শেখ হাসিনার অনুসারীদের দায়ী করে অভিযোগ করেন, আদালত অঙ্গনে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে আইনজীবীরা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

তবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au