বিশ্ব

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

  • 12:33 am - November 27, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
বন্যায় হারিয়ে যাওয়াদের মৃত ঘোষণা করতে যাচ্ছে নেপাল। ছবি : রয়টার্স

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় ও তথ্য যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক মৃত্যুসনদ দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে একটি হিমবাহ ধসে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে পাহাড় থেকে পানি, বরফ, পাথর ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নেমে আসে। মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়।

ওই দুর্যোগে নেপালে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। পাশাপাশি ৫ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হন। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়েও তাদের অধিকাংশের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাম বাহাদুর কেসি বলেন, নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে তাদের মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ইতোমধ্যে ৬২৩ জন বিদেশি নাগরিকসহ প্রায় ৪ হাজার নিখোঁজ ব্যক্তির নাম উল্লেখ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকায় কারও নাম নিয়ে আপত্তি কিংবা কোনো তথ্য সংশোধনের প্রয়োজন থাকলে তা জানাতে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর তালিকায় আরও নাম যুক্ত হতে পারে।

কর্তৃপক্ষের আশা, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে সরকার আনুষ্ঠানিকভাবে এসব ব্যক্তির মৃত্যুসনদ জারি করতে পারবে।

গত অক্টোবরে নেপালের আইনে সংশোধনী আনার পর নিখোঁজ ব্যক্তিদের মৃত ঘোষণার এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনে দুর্যোগে নিখোঁজ ব্যক্তিদের মৃত ঘোষণার জন্য অপেক্ষার সময়সীমা ১২ বছর থেকে কমিয়ে প্রায় ছয় সপ্তাহ করা হয়েছে। ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার অপেক্ষা না করেই নিখোঁজদের পরিবার প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার সুযোগ পাচ্ছে।

নেপালের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে এই বন্যা ও ভূমিধস। দুর্ঘটনার পর কয়েক সপ্তাহ ধরে শত শত উদ্ধারকর্মী কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান চালান। তবে দীর্ঘ উদ্ধার তৎপরতার পরও নিখোঁজদের মধ্যে মাত্র কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ১১২ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিখোঁজ স্বজনদের মৃত্যুসনদ না থাকায় নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন তাদের পরিবারের সদস্যরা। বিশেষ করে সরকারি ক্ষতিপূরণ দাবি, সম্পত্তি হস্তান্তর এবং অন্যান্য আইনি কার্যক্রম সম্পন্ন করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।

দুর্যোগে নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনেকের মরদেহ উদ্ধার করা সম্ভব না হওয়ায় স্বজনদের মধ্যে অনিশ্চয়তা ও অপেক্ষা দীর্ঘ হয়েছে। এমন পরিস্থিতিতে কয়েকটি পরিবার ইতোমধ্যে নিখোঁজ স্বজনদের স্মরণে প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

টেস্ট ইতিহাসে বিরল কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকার মুল্ডার

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au