বিশ্ব

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • 2:21 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হামলাটিকে ‘সন্দেহজনক’ আখ্যা দিয়ে বলেছেন, এর মাধ্যমে যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি এ মন্তব্য করেন। তিনি জানান, কুয়েতে ইতালীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।

আরাঘচি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইরান থেকে ছোড়া একটি ড্রোন স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর প্রাথমিকভাবে চারজন আহত হওয়ার কথা জানানো হলেও পরে মন্ত্রণালয় জানায়, এতে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক। নিহত দুই ইতালীয় নাগরিক কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

তবে কুয়েতের অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওই দিন এ অঞ্চলে কোনো সামরিক অভিযান বা হামলা চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ওই সময় একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করে কুয়েতের সেনাবাহিনী।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আয়তনে ছোট হলেও কুয়েতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। ইরানের হামলার লক্ষ্যবস্তু হিসেবে দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে চিহ্নিত করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে। এর মধ্যে সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে আগুন লাগে। এমন পরিস্থিতিতে কুয়েতে সর্বশেষ ড্রোন হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততা নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে। তেহরান এ হামলার দায় অস্বীকার করে ঘটনাটির তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত আরও ২

ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাইমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে হোটেলটির মহাব্যবস্থাপকসহ…

২৭ মাসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, কীভাবে চলছে শেখ হাসিনার জনসংযোগ?

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়ার পর ভারতের দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের বাইরে থেকেও দলের…

গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেলিম মিয়া নামের ওই কর্মকর্তাকে ময়মনসিংহ নগরের ২…

চুরি শৈশব: বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল জরুরি কেন

বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো বিশ্বের অন্যতম সর্বোচ্চ। আইনের বিশেষ বিধানের সুযোগে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের পথ খোলা থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাল্যবিবাহের…

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিংয়ের বেশির ভাগ সেবা

গোপালগঞ্জে অধিকাংশ গ্রাহকের জন্য মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনার পর জেলায় টানা নয় দিন ধরে…

বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ১৮ এর আগেই বিয়ে প্রায় ৪৭ শতাংশ

বাল্যবিবাহের হার সামান্য কমলেও বাংলাদেশে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বাল্যবিবাহের সর্বোচ্চ হার বাংলাদেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au