বাংলাদেশ

গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  • 4:54 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সেলিম মিয়া। ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেলিম মিয়া নামের ওই কর্মকর্তাকে ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাঁকে প্রত্যাহার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মিয়া ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৭ সেপ্টেম্বর তিনি ওই ফাঁড়িতে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে একটি গোয়েন্দা প্রতিবেদনে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, সেলিম মিয়ার কাছ থেকে জব্দ করা সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ফোন দুটির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়ার চেষ্টা করা হবে।

এদিকে, পুলিশি নজরদারিতে থাকায় এবং তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ করা হওয়ায় এ বিষয়ে সেলিম মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। তদন্ত ও ফরেনসিক পরীক্ষার ফলাফলের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

এই শাখার আরও খবর

২৭ মাসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, কীভাবে চলছে শেখ হাসিনার জনসংযোগ?

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়ার পর ভারতের দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের বাইরে থেকেও দলের…

চুরি শৈশব: বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল জরুরি কেন

বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো বিশ্বের অন্যতম সর্বোচ্চ। আইনের বিশেষ বিধানের সুযোগে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের পথ খোলা থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাল্যবিবাহের…

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিংয়ের বেশির ভাগ সেবা

গোপালগঞ্জে অধিকাংশ গ্রাহকের জন্য মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনার পর জেলায় টানা নয় দিন ধরে…

বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ১৮ এর আগেই বিয়ে প্রায় ৪৭ শতাংশ

বাল্যবিবাহের হার সামান্য কমলেও বাংলাদেশে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বাল্যবিবাহের সর্বোচ্চ হার বাংলাদেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ…

নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে ছুটির আমেজের মধ্যে ঝড়ের কারণে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট। পাশাপাশি নিউইয়র্কসহ…

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au