বাংলাদেশ

আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত আরও ২

  • 5:58 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:৮ বার
নিহত হোটেল ব্যবস্থাপক নাইমুর রহমান। ছবি-সংগৃহীত

ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাইমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে হোটেলটির মহাব্যবস্থাপকসহ আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত নাইমুর রহমান ওই হোটেলের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আহত দুজন হলেন হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক এবং কর্মী মো. হাসান। তারা বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার গভীর রাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলটিতে প্রবেশ করেন। এরপর তারা নাইমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী হাসান এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে জখম করেন।

পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। আর হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলটির সামনে মুরগি ব্যবসায়ীদের বসাকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে হামলার পেছনে এই বিরোধই একমাত্র কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। হামলাকারীদের সঙ্গে নিহত নাইমুর রহমানের ব্যক্তিগত বা অন্য কোনো বিরোধ ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। হামলার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

এই শাখার আরও খবর

২৭ মাসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, কীভাবে চলছে শেখ হাসিনার জনসংযোগ?

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়ার পর ভারতের দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের বাইরে থেকেও দলের…

গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেলিম মিয়া নামের ওই কর্মকর্তাকে ময়মনসিংহ নগরের ২…

চুরি শৈশব: বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল জরুরি কেন

বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো বিশ্বের অন্যতম সর্বোচ্চ। আইনের বিশেষ বিধানের সুযোগে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের পথ খোলা থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাল্যবিবাহের…

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিংয়ের বেশির ভাগ সেবা

গোপালগঞ্জে অধিকাংশ গ্রাহকের জন্য মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনার পর জেলায় টানা নয় দিন ধরে…

বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ১৮ এর আগেই বিয়ে প্রায় ৪৭ শতাংশ

বাল্যবিবাহের হার সামান্য কমলেও বাংলাদেশে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বাল্যবিবাহের সর্বোচ্চ হার বাংলাদেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ…

নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে ছুটির আমেজের মধ্যে ঝড়ের কারণে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট। পাশাপাশি নিউইয়র্কসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au