সর্বশেষ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: সংকটের সমাধান কি রাজনৈতিক অন্তর্ভুক্তি?

  • 2:29 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ওটিএন বাংলা

সোমা ঘোষ মণিকা : 

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। সুজলা-সুফলা এই দেশটি ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধ ও মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া। কিন্তু স্বাধীন হওয়ার পরেও দেশমাতাকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশের রাজনীতি আজ এক কঠিন সন্ধিক্ষণে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, নেতাকর্মীদের দেশে ফেরা এবং দলটির সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরু করার প্রশ্নটি এখন গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গেও জড়িত। আওয়ামী লীগ দেশে ফিরলে কী হবে, আর না ফিরলে কী প্রভাব পড়বে, তা গভীরভাবে বিবেচনা করা আজ সময়ের দাবী।

২০২৫ সালের ১১ মে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ২০২৬ সালের ৮ এপ্রিল জাতীয় সংসদ আইন পাসের মাধ্যমে নিষেধাজ্ঞাটিকে আইনি ভিত্তি দেয়। ফলে দলটি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি। যুক্তরাজ্যের ২০২৬ সালের অক্টোবরের রাজনৈতিক পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনেও দলটির নিষিদ্ধ অবস্থার কথা উল্লেখ করা হয়েছে।

তবে আমাদের দেখতে হবে এখানে কি বলে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের দেশে প্রবেশ ও পুনরায় ফিরে আসার অধিকার, ৩৭ অনুচ্ছেদে শান্তিপূর্ণ সমাবেশ, ৩৮ অনুচ্ছেদে সংগঠন গঠন এবং ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত। ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার নিশ্চয়তা রয়েছে। তবে এসব অধিকার আইনসিদ্ধ বিধিনিষেধের অধীন।

জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির ২২ ও ২৫ অনুচ্ছেদ রাজনৈতিক সংগঠন এবং জনজীবনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার কারণে রাজনৈতিক অধিকার সংকুচিত হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন।

আওয়ামী লীগ ফিরলে রাজনৈতিক প্রতিনিধিত্ব ও প্রতিযোগিতার পরিসর বাড়তে পারে। না ফিরলে বিপুলসংখ্যক সমর্থকের রাজনৈতিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। তবে প্রত্যাবর্তনের অর্থ অতীতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে দায়মুক্তি নয়— এই বিষয়টিও আলোচনায় আনতে হবে।

বাংলাদেশের স্বার্থেই রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ খুলতে হবে আইনি প্রক্রিয়া, নিরপেক্ষ বিচার, জবাবদিহি ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে। কারণ প্রতিপক্ষকে বাদ দেওয়ায় নয়, ন্যায়বিচারের অধীনে সবাইকে রাজনৈতিক অধিকার দেওয়াই গণতন্ত্রের শক্তি।

সোমা ঘোষ মণিকা, লেখক ও গবেষক

এই শাখার আরও খবর

২৭ মাসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, কীভাবে চলছে শেখ হাসিনার জনসংযোগ?

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়ার পর ভারতের দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের বাইরে থেকেও দলের…

গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেলিম মিয়া নামের ওই কর্মকর্তাকে ময়মনসিংহ নগরের ২…

চুরি শৈশব: বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল জরুরি কেন

বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো বিশ্বের অন্যতম সর্বোচ্চ। আইনের বিশেষ বিধানের সুযোগে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের পথ খোলা থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাল্যবিবাহের…

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিংয়ের বেশির ভাগ সেবা

গোপালগঞ্জে অধিকাংশ গ্রাহকের জন্য মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনার পর জেলায় টানা নয় দিন ধরে…

বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ১৮ এর আগেই বিয়ে প্রায় ৪৭ শতাংশ

বাল্যবিবাহের হার সামান্য কমলেও বাংলাদেশে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বাল্যবিবাহের সর্বোচ্চ হার বাংলাদেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ…

নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে ছুটির আমেজের মধ্যে ঝড়ের কারণে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট। পাশাপাশি নিউইয়র্কসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au