আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত আরও ২
ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাইমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে হোটেলটির মহাব্যবস্থাপকসহ…
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে ছুটির আমেজের মধ্যে ঝড়ের কারণে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট। পাশাপাশি নিউইয়র্কসহ পূর্ব উপকূলের কয়েকটি অঙ্গরাজ্যে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিরূপ আবহাওয়ার কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডের আয়োজনও স্থগিত করা হয়েছে।
প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন করা হয়। পরিবার-পরিজন নিয়ে একত্র হওয়া, বিশেষ খাবারের আয়োজন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন মার্কিনিরা। দেশটির অন্যতম বড় এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয় মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড।
তবে এবার শক্তিশালী ঝড়ের কারণে উৎসবের আমেজে ভাটা পড়েছে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সঙ্গে ছুটির সময় ভ্রমণ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। এ ছাড়া বাতিল করা হয়েছে ৪৫১টি ফ্লাইট।
বিদ্যুৎ বিভ্রাটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক, পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
স্থগিত ঐতিহ্যবাহী প্যারেড, মামদানির বার্তা
ঝড়ের কারণে নিউইয়র্কের শতবর্ষী ঐতিহ্য মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত জননিরাপত্তার কথা বিবেচনা করে নির্ধারিত সময়ের আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ সিদ্ধান্তের কথা জানান।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘প্রিয় নিউইয়র্কবাসী, আমরা এখন ঝড়ের মুখে রয়েছি। সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডের শততম আয়োজন আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।’
এ সময় ঝড়ের মধ্যে নিরাপদ থাকতে বাসিন্দাদের ঘরে অবস্থান করা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।
শক্তিশালী ঝড়ের কারণে একদিকে যেমন হাজার হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হয়েছে, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট ও জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন পূর্ব উপকূলের বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র : এপি নিউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au