অস্ট্রেলিয়া

ইভি কর ছাড় বাতিলের প্রতিশ্রুতিতে ১৫ হাজার ডলার পর্যন্ত বাড়বে গাড়ির দাম, সতর্ক করলেন বিশ্লেষকরা

  • 5:38 pm - April 25, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ইভি কর ছাড় বাতিলের প্রতিশ্রুতি দিলে $১৫,০০০ পর্যন্ত বাড়তে পারে গাড়ির দাম, সতর্ক করছে বিশ্লেষকরা। ছবি: PD

মূল লেখা: রাজনৈতিক প্রতিবেদক জেক ইভান্স | ABC নিউজ

মেলবোর্ন, ২৫ এপ্রিল- অস্ট্রেলিয়ায় কোয়ালিশন সরকার যদি ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স (FBT) থেকে বিদ্যুৎচালিত যানবাহনের (EV) ছাড় তুলে নেয়, তাহলে স্ট্যান্ডার্ড নভেটেড লিজের অধীনে জনপ্রিয় ইভিগুলোর দাম $১৫,০০০ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে মোটর শিল্পের বিশ্লেষকরা।

কোয়ালিশন পুনরায় এই প্রতিশ্রুতি দিয়েছে, তারা করছাড় বাতিল করবে, যা পরবর্তী বাজেট মেয়াদে প্রায় $৩ বিলিয়ন সাশ্রয় করতে পারে।

কী হতে পারে পরবর্তীতে?

বিশ্লেষকদের মতে, ৩ মে’র নির্বাচনে যেই জিতুক না কেন, আগামী ১২ মাসে ইভি বাজার অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। তবে কোয়ালিশন সরকার গঠন করে করছাড় বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করলে তা ইভি বিক্রয়ে তাত্ক্ষণিক প্রভাব ফেলবে এবং জনপ্রিয় মডেলগুলোর মূল্য অনেকটাই বেড়ে যাবে।

গ্রাহকদের জন্য আশার খবর হলো—এই বছর অনেক নতুন ইভি মডেল বাজারে আসার ফলে সামগ্রিকভাবে গাড়ির দামে নিম্নমুখী চাপ তৈরি হবে, বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রথমে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন ইঙ্গিত দিয়েছিলেন যে ফ্রিঞ্জ বেনিফিট কর ছাড় বহাল থাকবে, তবে পরে তিনি স্পষ্ট করেন যে তিনি প্রশ্নটি ভুল বুঝেছিলেন এবং কোয়ালিশন সত্যিই করছাড় বাতিলের পরিকল্পনা করছে।

কতটুকু বাড়তে পারে খরচ?

ন্যাশনাল অটোমোটিভ লিজিং ও স্যালারি প্যাকেজিং অ্যাসোসিয়েশন (NALSPA) জানিয়েছে, একটি $৪৫,০০০ মূল্যের MG4 ইভিতে চার বছরের নভেটেড লিজে বার্ষিক গড় কর সাশ্রয় হয় প্রায় $৩,৫০০। $৬০,০০০ মূল্যের BYD Sealion 7-এ সাশ্রয় হয় প্রায় $৪,৭০০ এবং $৭৫,০০০ মূল্যের ইভিতে প্রায় $৫,৫০০।

“EV কর ছাড় সাধারণ ভোক্তাদের জন্য বাস্তব স্বস্তি আনছে এবং এটি বাতিল করা মানে হবে মধ্যবিত্ত অস্ট্রেলিয়ানদের উপর চাপ বাড়ানো।”

NALSPA প্রধান নির্বাহী রোহান মার্টিন বলেন, এই ছাড় বাস্তবিক অর্থে জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করছে এবং এটি জ্বালানি কর ও নতুন যানবাহন দক্ষতা মানদণ্ড (NVES) সংক্রান্ত অন্যান্য নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি বলেন, “EV কর ছাড় সাধারণ ভোক্তাদের জন্য বাস্তব স্বস্তি আনছে এবং এটি বাতিল করা মানে হবে মধ্যবিত্ত অস্ট্রেলিয়ানদের উপর চাপ বাড়ানো।”

EV বিক্রয়ে ‘দ্রুত’ প্রভাব পড়ার আশঙ্কা

FBT করছাড় ২০২২ সালের জুলাইয়ে চালু হওয়ার পর ইভি বিক্রিতে ব্যাপক গতি আসে। NALSPA অনুযায়ী, বর্তমানে ইভি বিক্রির প্রায় অর্ধেকই নভেটেড লিজের মাধ্যমে হয়।

Cox Automotive বিশ্লেষক মাইক কস্টেলো বলেন, “করছাড় তুলে নিলে ইভি বিক্রিতে দ্রুত ধস নামবে। এই নীতিই ছিল ভোক্তাদের মানসিক বাধা দূর করার অন্যতম কার্যকর উপায়।”

NALSPA-এর গত বছরের এক জরিপে দেখা যায়, নভেটেড লিজে ইভি কেনা ৯০ শতাংশ মানুষ বলেছে, করছাড় ছাড়া তারা ভবিষ্যতে আর ইভি কিনতে আগ্রহী হবে না।

বিশ্লেষকরা মনে করছেন, ল্যাবর পার্টির  NVES প্রয়োগ থেকে পেট্রোল গাড়ির দামে সামান্য প্রভাব পড়লেও, এটি বাজারের অস্তিত্বহানিকর প্রভাব ফেলবে না। সরবরাহ এখন আগের তুলনায় স্বাভাবিক এবং নতুন মডেল আসার কারণে বাজার স্থিতিশীল থাকবে।

তবে FBT করছাড় বাতিল এবং NVES শিথিলতা একসঙ্গে মিলিয়ে EV বাজারে বড় ধাক্কা আনতে পারে—এমনটাই আশঙ্কা করছে শিল্প সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au