খেলা

ভারতে বন্ধ পিএসএলের সম্প্রচার

  • 6:26 pm - April 25, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

কাশ্মীরের পেহেলগামে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বাধলেই সেটার প্রভাব পড়ে খেলাধুলায়। এবারও ব্যতিক্রম হচ্ছে না।

পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। এর জেরে ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী নিরীহ মানুষের ওপর হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান, আহত হন ১০ জন।

এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করছে ভারত সরকার। এরই মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যাদেরকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা মনে করে ভারত সরকার।

এ বছর ভারতের কোনো টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আর পিএসএল দেখা যাবে না।
এবারের পিএসএল ভারতে সম্প্রচারের স্বত্ব পেয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু গতকাল রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচ দেখায়নি তারা।

ফ্যানকোড পিএসএলের পুরোনো ভিডিওগুলোও মুছে ফেলেছে। এমনকি ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও সূচি, স্কোরকার্ড, ধারাবিবরণী থেকে শুরু করে ২০২৫ পিসিএলসংক্রান্ত যাবতীয় তথ্য সরিয়ে নিয়েছে।
পাকিস্তানের সাবেক পেসারের দাবি, আইপিএল ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’
এক বিবৃতিতে ফ্যানকোড জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে পিএসএলের বাকি অংশ তারা আর সম্প্রচার করবে না। এই ওটিটি প্ল্যাটফর্ম পেহেলগামের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে এবং এ ঘটনায় তারা বিব্রত বলেও জানিয়েছে। তবে পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড যথারীতি আইপিএলের সম্প্রচার চালিয়ে যাচ্ছে।
পরশু আইপিএলে হায়দরাবাদ–মুম্বাই ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

ভারতে পিএসএল সম্প্রচার বন্ধের ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্তকে সঠিক বলেছেন। আবার কেউ কেউ দুই দেশের রাজনৈতিক বৈরিতার সঙ্গে খেলাধুলাকে না মেশানোর পরামর্শ দিয়েছেন।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দ্বন্দ্বের জেরে দ্বিপক্ষীয় সিরিজ এক যুগের বেশি সময় ধরে বন্ধ। পেহেলগামের ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, নিকট ভবিষ্যতেও পাকিস্তানের বিপক্ষে ভারত কোনো ধরনের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না। এমনকি আইসিসি ও এসিসির টুর্নামেন্টেও ভারত-পাকিস্তানকে একই গ্রুপে না রাখার আহ্বান জানাবে বিসিসিআই।

বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। সরকারের সিদ্ধান্তই আমাদের অবস্থান। আমরা পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলি না এবং (অদূর ভবিষ্যতেও) খেলব না। কারণ, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানানোর পাশাপাশি আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে ভারত সরকার। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সরকারও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে। কিন্তু পিএসএল সম্প্রচারকাজে পাকিস্তানে থাকা ১২ জন ভারতীয় সম্প্রচারকর্মী ও এক প্রযোজক দেশটিতে আটকা পড়েছেন।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় টেলিভিশন ক্রুদের ওপর ভিসা বাতিলের কোনো প্রভাব পড়বে না। কারণ, তাঁদের কাগজপত্রে বিশেষ সুবিধা আছে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au