খেলা

কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের হার চায় ব্রাজিল!

  • 3:45 am - April 27, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার

কোপায় রিয়াল মাদ্রিদের হার চায় ব্রাজিল। শুনতে অবাক লাগলেও এমনটাই যেন কানা ঘোসা হচ্ছে। কেননা রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে তিন ব্রাজিলিয়ান—ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো আর এনদ্রিক। অন্যদিকে বার্সেলোনার হয়ে আক্রমণে আছেন একমাত্র ব্রাজিলীয় তারকা রাফিনিয়া। সংখ্যার দিক থেকে দেখলে ব্রাজিলের সমর্থন রিয়ালের পক্ষেই যাওয়ার কথা। তবে বাস্তবতা একটু আলাদা।

ব্রাজিলের ফুটবলমহল এইদিন ভিন্ন এক স্বার্থে রিয়ালের হার দেখতে চায়। কারণ, এই ম্যাচে হারের অর্থ হতে পারে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির বিদায়। আর সেখানেই লুকিয়ে আছে ব্রাজিলের জাতীয় দলের ভবিষ্যৎ। আনচেলত্তিকে তারা নিজেদের পরবর্তী কোচ হিসেবে চায় বহুদিন ধরেই। রিয়াল যদি হেরে যায়, তাহলে আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার পথে আর কোনো বাঁধা থাকবে না।

এটি শুধু কোচের ভবিষ্যৎ নয়, রিয়ালের গোটা মৌসুমটাই এই ম্যাচে দাঁড়িয়ে আছে এক সংকটের কিনারায়। চারটি শিরোপা জয়ের সম্ভাবনা থাকা বার্সেলোনার বিপরীতে, রিয়ালের সামনে রয়েছে সব খুইয়ে বসার শঙ্কা। লা লিগায় তারা বার্সার চেয়ে পিছিয়ে চার পয়েন্টে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গেছে। একমাত্র সম্ভাব্য সান্ত্বনা এই কোপা দেল রে শিরোপা।

বার্সেলোনার কাছে এটি আরেকটি শ্রেষ্ঠত্বের প্রমাণ। লিগের প্রথম ক্লাসিকোয় রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা, এরপর বছরের শুরুতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও রিয়ালকে ৫-২ গোলে হারায়। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে মৌসুমে রিয়ালের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ জয়ের সুযোগ বার্সার সামনে।

তবে রিয়াল কোচ আনচেলত্তি এখনও আত্মবিশ্বাসী। তাঁর মতে, বার্সা হয়তো ফেভারিট, তবে ফাইনালের খেলায় সবকিছুই সম্ভব। অপরদিকে বার্সা কোচ হান্সি ফ্লিক প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। তাঁর ভাষায়, রিয়াল মাদ্রিদ হলো এক অবিশ্বাস্য দল, আর আনচেলত্তির মতো সফল কোচকে হারাতে চাইলে নিজেদের সেরাটাই দিতে হবে।

রিয়াল যেখানে ২০ বার এই শিরোপা জিতেছে, বার্সার সংগ্রহ ৩১টি এই পার্থক্য ইতিহাসে হলেও, আজ রাতে ফল নির্ধারণ করবে বর্তমান ফর্ম, মানসিক দৃঢ়তা আর বড় ম্যাচের চাপ সামাল দেওয়ার ক্ষমতা। তাই আজকের ক্লাসিকো শুধু শিরোপার লড়াই নয়, এটি মর্যাদার, ভবিষ্যতের ও আত্মরক্ষার লড়াই।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au