বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোন ক্যামেরায় ভালো ছবি তুলবেন যেভাবে

  • 9:40 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার

স্মার্টফোনের ক্যামেরা এখন এতটাই উন্নত হয়েছে যে মানসম্মত ছবি তুলতে আলাদা করে দামি ক্যামেরা কিংবা বাড়তি সরঞ্জামের প্রয়োজন হয় না। সঠিক সেটিংস ও সুবিধা ব্যবহার করে স্মার্টফোন দিয়েই তোলা সম্ভব চমৎকার সব ছবি। তবে কয়েকটি বিষয় খেয়াল রাখলে ক্যামেরার পারফরম্যান্স আরও বাড়ানো যায়। স্মার্টফোনে ভালো ছবি তুলতে কীভাবে ক্যামেরার সক্ষমতা বাড়ানো যায়, তা দেখে নেওয়া যাক।

যন্ত্রের সুবিধা কাজে লাগানো

বর্তমানে বাজারের বেশির ভাগ স্মার্টফোনে নাইট মোড, পোর্ট্রেট মোড এবং এইচডিআর মোডের মতো সুবিধা দেওয়া থাকে। ছবি তোলার সময় আলো ও পরিবেশের অবস্থা বুঝে এসব সুবিধা ব্যবহার করলে ছবির মান অনেকটাই উন্নত হয়। দিনের আলোয় কিংবা রাতের অল্প আলোয় সঠিক মোড নির্বাচন করলে ছবি স্পষ্ট হয় এবং প্রাণবন্ত রং বজায় থাকে।

আলোর ওপর গুরুত্ব দেওয়া

ফটোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আলো। প্রাকৃতিক আলোয় তোলা ছবি প্রাণবন্ত ও উজ্জ্বল হয়। বিশেষ করে সূর্যোদয়ের পর ও সূর্যাস্তের আগের সময় ছবির জন্য আদর্শ বলে বিবেচিত। এ সময়ের নরম আলোয় বিষয়বস্তু পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং ছবিতে উষ্ণ টোন পাওয়া যায়। এর ফলে আলাদা কোনো অতিরিক্ত সরঞ্জামের প্রয়োজন পড়ে না।

ভিন্ন অ্যাঙ্গেল

সাধারণ দৃশ্যেও ভিন্নতা আনতে দৃষ্টিকোণের পরিবর্তন জরুরি। ছবি তোলার সময় একাধিক কোণ থেকে শট নেওয়ার চেষ্টা করতে হবে। নিচ থেকে, পাশ থেকে বা ওপর থেকে তোলা ভিন্ন ভিন্ন কোণ ছবিতে নতুন মাত্রা যোগ করে। এতে ছবির গঠনশৈলী আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

ক্যামেরার সেটিংস ঠিক করা

অনেক স্মার্টফোন ক্যামেরায় আইএসও, ফোকাস ও এক্সপোজার ম্যানুয়ালি নিয়ন্ত্রণের সুবিধা দেওয়া থাকে। ছবি তোলার আগে এগুলো ঠিকমতো সমন্বয় করলে ছবির সূক্ষ্ম বিষয়গুলোও আরও স্পষ্ট হয়ে ওঠে। রং হয় নিখুঁত, ঝাপসা ভাব কমে আসে।

লেন্স পরিষ্কার রাখা

ক্যামেরার লেন্সে ধুলাবালু জমে থাকলে ছবির মান খারাপ হতে পারে। ছবি তোলার আগে লেন্স পরিষ্কার রাখা জরুরি। নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে নিয়মিত লেন্স মুছে নিতে হবে। এতে লেন্সের ওপর থাকা ধুলা বা দাগ দূর হবে এবং ছবির স্বচ্ছতা বজায় থাকবে।

সূত্র: টেকলুসিভ

এই শাখার আরও খবর

অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

মেলবোর্ন, ২১ এপ্রিল- দীর্ঘদিনের হার্ডওয়্যার বিভাগের প্রধান জন টার্নাসকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন যুগে কোম্পানিকে…

রংধনু শুধু রঙিন নয়, কখনো সাদা রঙেও দেখা যায়

মেলবোর্ন, ২০ এপ্রিল- আকাশে রংধনু মানেই আমরা সাধারণত সাত রঙের এক বর্ণিল দৃশ্য কল্পনা করি। কিন্তু প্রকৃতির আরও এক বিস্ময় আছে, যেখানে রংধনু দেখা যায়…

২০২৯ সালে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বিশাল গ্রহাণু অ্যাপোফিস, ঘোষণা নাসার

মেলবোর্ন, ১৯ এপ্রিল- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, একটি বিরল ও বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা মানব ইতিহাসে এর আকারের…

‘ইহুদিবিদ্বেষী’ ১০ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল

মেলবোর্ন, ১৯ এপ্রিল- বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বাড়ছে বলে দাবি করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রবাসীবিষয়ক ও ইহুদিবিদ্বেষ প্রতিরোধ মন্ত্রণালয়। ওই প্রতিবেদনে বিশ্বের…

ডার্ক ম্যাটারের নতুন ব্যাখ্যায় বদলাতে পারে মহাবিশ্বের ধারণা

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটারকে ঘিরে নতুন একটি তত্ত্ব সামনে এনেছেন বিজ্ঞানীরা, যা মহাকাশের বহু অজানা গঠন ও ঘটনার ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ…

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে পেপ্যাল চালুর নতুন উদ্যোগ

মেলবোর্ন, ১৬ এপ্রিল-  দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা জটিলতার পর বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম PayPal চালুর বিষয়ে নতুন করে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার, যা ডিজিটাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au