বিশ্ব

আত্মবিশ্বাসী ইরান এখনো রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায়নি, জানালেন পুতিন

  • 11:47 pm - June 19, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মেলবোর্ন, ১৯ জুন—ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে নিজেদের প্রতরিক্ষা ও আক্রমণাত্মক শক্তির ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ইরান। আর তাই মিত্র রাশিয়ার কাছে এখনো কোনো সামরিক সহায়তা চায়নি দেশটি। এমনটাই জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ইরান এখন পর্যন্ত মস্কোর কাছে কোনো সামরিক সহায়তা চায়নি। রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব থাকলেও এতে সরাসরি সামরিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত নয় বলেও জানান তিনি।

স্থানীয় সময় বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক গোলটেবিল আলোচনায় পুতিন এসব কথা বলেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো ধরনের সামরিক সহায়তা চায়নি।

পুতিন আরও বলেন, অতীতে রাশিয়া ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দিয়েছিল। তবে ইরান নিজেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তার ভাষায়, তেহরান নিজের সুরক্ষার দায়িত্ব নিজেই নিতে চায়।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানালেও এখন পর্যন্ত সেগুলো ধ্বংস হয়নি, বরং অক্ষতই রয়েছে।

সংঘাত নিরসনে রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে পুতিন জানান, রাশিয়া কোনো পক্ষকে সমাধান চাপিয়ে দিতে চায় না। বরং আলোচনার মাধ্যমে টেকসই সমাধান খোঁজা হচ্ছে। আমরা কাউকে কিছু বলছি না বা চাপ দিচ্ছি না। শুধু বলছি—এই সংকট থেকে কীভাবে উত্তরণ সম্ভব, বলেন তিনি।

পুতিন এ সময় আরও জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।

রুশ প্রেসিডেন্টের মতে, ইরানিরা এখন সংকটময় মুহূর্তে নিজেদের নেতৃত্বের পেছনে ঐক্যবদ্ধ হয়েছে। পরিস্থিতি যতটা জটিলই হোক, এর সমাধান কূটনৈতিকভাবে সম্ভব বলেই তিনি বিশ্বাস করেন। সূত্র: ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল

এই শাখার আরও খবর

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au