খেলা

২২ গজে ছক্কা হাকিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এক ভারতীয় ক্রিকেটার

  • 3:04 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার

মেলবোর্ন ৩০ জুন

ক্রিকেট মাঠে ছক্কা মারার আনন্দ যে এমন মর্মান্তিক পরিণতিতে গড়াবে, তা কে ভেবেছিল! পাঞ্জাবের ফিরোজপুরে এক স্থানীয় ক্রিকেট ম্যাচে ছক্কা হাঁকানোর ঠিক পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যাটার হরজিত সিং। ঘটনাটি রীতিমতো হৃদয়বিদারক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাট হাতে তৈরি হচ্ছেন হরজিত। বোলারের বলটি তুলে মারেন বাউন্ডারির ওপারে। ছক্কার পর তিনি হাঁটতে হাঁটতে পিচের মাঝামাঝি আসতেই হঠাৎই হাঁটু গেড়ে বসে পড়েন এবং তারপরই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে সতীর্থ ও বিপক্ষ খেলোয়াড়রা দৌড়ে এসে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর জেলার ডিএভি স্কুল মাঠে আয়োজিত এক স্থানীয় ক্রিকেট ম্যাচে। নিহত হরজিত সিং এই এলাকায় বেশ পরিচিত মুখ ছিলেন।

এটি কোনো ব্যতিক্রম ঘটনা নয়। এর আগেও ২০২৪ সালের জুনে মুম্বাইয়ের কাশিমিরা এলাকায় এক অনুরূপ ঘটনায় ৪২ বছর বয়সী রাম গণেশ তেওয়ার ছক্কা মারার পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

যুবকদের মাঝেও হঠাৎ হৃদরোগে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা। ২০ ও ৩০-এর কোঠার অনেকেই ভুগছেন হাই প্রেশার, কোলেস্টেরল ও স্ট্রেসজনিত সমস্যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনধারা অনুসরণ না করলে বিপদের ঝুঁকি বাড়তেই পারে।

খেলাধুলা আনন্দের মাধ্যম হলেও, শরীরের সংকেতকে অবহেলা করা বিপজ্জনক। হরজিত সিংয়ের মৃত্যু তাই কেবল এক ব্যক্তিগত ক্ষতি নয়, এটি আমাদের সকলের জন্য এক বড় সতর্কবার্তা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au