বিশ্ব

ইলন মাস্ককে জন্মভূমিতে ফেরত পাঠানোর হুমকি ট্রাম্পের

  • 3:36 am - July 02, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

ট্যাক্স ও বাজেট বিল নিয়ে দ্বন্দ্বের জেরে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন ট্রাম্প। খবর: বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা এ বিষয়টি দেখব। আমাদের ইলনের ওপর ডিওজিই প্রয়োগ করতে হবে। আপনারা জানেন ডিওজিই কী? এটি সেই দানব, যেটি ইলনকে খাবে। এটি কি ভয়ানক হবে না?”
ট্রাম্প আরও বলেন, মাস্কের মালিকানাধীন কোম্পানিগুলো মার্কিন সরকারের কাছ থেকে বিপুল ভর্তুকি পায়। তাই এই ভর্তুকি বন্ধেরও হুমকি দেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প ডিওজিই নামে নতুন একটি দপ্তর গঠন করেন, যার মূল কাজ সরকারের ব্যয় হ্রাস করা। প্রথমে ইলন মাস্ক ওই দপ্তরের প্রধানের দায়িত্ব নিলেও পরে তিনি পদত্যাগ করেন এবং ট্রাম্পের ট্যাক্স ও বাজেট বিলের প্রকাশ্য সমালোচনা শুরু করেন। এরপর থেকেই দু’জনের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়।

মঙ্গলবার ইলন মাস্ক পাল্টা হুমকি দিয়ে বলেন, যারা রিপাবলিকান হয়েও ট্রাম্পের ট্যাক্স ও বাজেট বিলে সমর্থন জানাবে, তাদের বিরুদ্ধে তিনি মিডটার্ম নির্বাচনে প্রচারণা চালাবেন।

এরপর ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ-এ কড়া ভাষায় লিখেছেন, “ইতিহাসে ইলন মাস্ক সম্ভবত সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছে। ভর্তুকি ছাড়া হয়তো ইলনকে তার সব দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। (স্পেসএক্সের) আর কোনো রকেট বা স্যাটেলাইট উৎক্ষেপণ হবে না, বৈদ্যুতিক গাড়িও তৈরি হবে না। আমাদের দেশ বিপুল অর্থ বাঁচাতে পারবে।”
ট্রাম্প আরও বলেন, ডিওজিই-কে বিষয়টি কঠোরভাবে দেখা উচিত এবং বড় অঙ্কের অর্থ সাশ্রয় করা সম্ভব। এ নিয়ে ইলন মাস্কের পক্ষ থেকে আরও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au