খেলা

ক্লাব বিশ্বকাপের শেষ আটে রিয়াল মাদ্রিদ

  • 6:23 pm - July 02, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন ২ জুলাই

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গন্সালো গার্সিয়ার হেডে পাওয়া একমাত্র গোলে জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ১-০ গোলের জয় পায় প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ডানদিকের ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে গোলটি করেন তরুণ ফরোয়ার্ড গার্সিয়া। চলতি টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় গোল।

ওই গোলের পর জুভেন্টাস মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালালেও গোল আদায় করে নিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত একটি গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণে দুই দল প্রায় সমান অবস্থানে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। ২২টি প্রচেষ্টার ১১টি ছিল লক্ষ্যে।

অন্যদিকে জুভেন্টাসের ৬টি শটের মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। ম্যাচের প্রথম সুযোগটি অবশ্য পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি। সপ্তম মিনিটে কোলো মুয়ানির থ্রু পাস ধরে রুডিগারকে পেছনে ফেলে গোলকিপার থিবো কোর্তোয়ার সামনে একা হয়ে যান কেনান ইলডিজ, কিন্তু তার চিপ শট লক্ষ্যভ্রষ্ট হয়।
রিয়ালের হয়ে প্রথমার্ধেই একাধিকবার গোলের সুযোগ আসে। জুড বেলিংহ্যামের নেওয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন জুভেন্টাস ডিফেন্ডার রুগানি। আর্দা গিলেরের ক্রসে চুয়ামেনি ও হিউসেনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে বেশ কয়েকবার জুভেন্টাসের রক্ষণে চাপ বাড়িয়েও গোলের দেখা পায়নি রিয়াল।

দ্বিতীয়ার্ধে অসুস্থতা কাটিয়ে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। বদলি হিসেবে নেমে কয়েকটি আক্রমণে অবদান রাখলেও সেরাটা দিতে পারেননি। এমবাপের একটি ক্রস থেকে গুলেরের শট দারুণভাবে পা দিয়ে ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলকিপার মিশেল দি গ্রেগরিও। একাধিকবার অসাধারণ সেভে দলকে ভরসা দিলেও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি হারের হাত থেকে।

শেষ সময়ে কোলো মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে জুভেন্টাস। তবে রেফারি সেই আবেদন নাকচ করে দেন। এর ফলে হতাশা নিয়েই বিদায় নিতে হয় তাদের।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au