সর্বশেষ

প্রথমবারের মতো এশিয়ান কাপে বাংলাদেশের নারী দল

  • 2:29 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
মিয়ানমারকে হারানোর পর বাংলাদেশ দল। ছবি: বাফুফে

গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চে বদলে গেল সবকিছু। ১২ মিনিটের ব্যবধানে হলো চারটি গোল—দু’বার পিছিয়ে গিয়েও ঘুরে দাঁড়াল বাহরাইন, আর বাংলাদেশের জন্য উন্মুক্ত হলো স্বপ্নের এশিয়ান কাপের দরজা।

ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র করে বাহরাইন। এই ফলেই প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের।

ম্যাচের ৮৪ মিনিটে তুর্কমেনিস্তান এগিয়ে গেলে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। ৮৭ মিনিটে সমতা ফেরায় বাহরাইন, কিন্তু পরের মিনিটেই আবারও এগিয়ে যায় তুর্কমেনিস্তান। নাটকের শেষ রূপ আসে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে, যখন বাহরাইন আবারও সমতা ফেরায়—যা বাংলাদেশের জন্য স্বস্তির খবর নিয়ে আসে।

‘সি’ গ্রুপের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেয়েরা এখন শীর্ষে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশের এশিয়ান কাপ নিশ্চিত, কারণ হেড-টু-হেড লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে। কারণ, স্বাগতিক মিয়ানমারকে ২–১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

এই প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের ফুটবলে এক ঐতিহাসিক অর্জন হিসেবেই ধরা হচ্ছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au