সর্বশেষ

মিডল অর্ডারদের ব্যর্থতা শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানে হার বাংলাদেশের

  • 4:10 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

মেলবোর্ন ৩ জুলাই

তানজিদ হাসান তামিম ও নাজমুল হাসান শান্ত যতক্ষণ ছিলেন, ম্যাচ হেলে ছিল বাংলাদেশের দিকেই। ১ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে ফেলেছিল তারা।

কিন্তু শান্ত রানআউট হওয়ার পরেই সর্বনাশটা হয়ে গেল। হুড়মুড় করেই বাকি সব উইকেট পড়ে গেল।
শেষদিকে যদিও একাই লড়েন জকের আলি অনিক। তাতে আর লাভ হয়নি। লজ্জার পরাজয় জুটলো প্রথম ম্যাচেই।
কলম্বোয় আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আগে ব্যাট করে ১০ উইকেটে ২৪৪ রান করে লঙ্কানরা। জবাবে ১৬৭ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। অভিষেক ওয়ানডে খেলতে নামা পারভেজ হোসেন ইমন ব্যক্তিগত ১৩ রানে বিদায় নেন। তবে এরপর ভালো জুটি গড়ে ধাক্কা সামাল দেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে ভর করে ১ উইকেটে ৯৯ রান পর্যন্ত যায় বাংলাদেশ।

সপ্তদশ ওভারে শান্ত রান আউট (২৩) হলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শূন্য রানে বিদায় নেন লিটন দাস। কিছুক্ষণ পর উইকেট হারান তানজিদও। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬২ রান। এরপর একে একে বিদায় নেন তাওহীদ হুদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ। শেষদিকে গিয়ে লড়তে থাকা জাকেরকে সঙ্গ দেন তানভির। তবে ১৯ বলে ৫ রান করে বিদায় নিতে হয় তাকে। ৬৪ বলে ৫১ রান করে জাকের বিদায় নিয়ে গুটিয়ে যায় ইনিংস।

লঙ্কানদের হয়ে ৪টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩টি নেন কামিন্দু মেন্ডিস।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের ইনিংসে প্রথম আঘাত হানেন তানজিম। তার বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন পাথুম নিসাঙ্কা (০)। এরপর ২৪ যোগ করতেই আরও ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুটিই তাসকিনের শিকার।

সেখান থেকে কুশল মেন্ডিস ও আসালাঙ্কা মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তারা দুজন মিলে তাদের দলের রান ৮৯ পর্যন্ত নিয়ে যান। ৪৩ বলে ৪৫ রান করা কুশলকে বিদায় করে এই জুটি ভাঙেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর।

এরপর জানিথ লিয়ানাগের সঙ্গে মিলে শ্রীলঙ্কাকে দেড়শ পার করান আসালাঙ্কা। সেই জুটির সমাপ্তি হয় শান্তর হাতে। পার্ট-টাইম স্পিনে তিনি ২৯ রান করা লিয়ানাগেকে বিদায় করেন। এরপর আরও দুটি ছোট ছোট জুটি পায় শ্রীলঙ্কা। দুটিতেই মূল ভূমিকা পালন করেন আসালাঙ্কা। এর মধ্যে মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই ২২ রান করে করেন।

শেষদিকে লঙ্কান ইনিংস একাই টেনে নেন আসালাঙ্কা। তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। সেটির ওপর ভর করেই অবশ্য দেড়শ ছুঁতে পারেনি শ্রীলঙ্কা। শেষ ওভারে আসালাঙ্কাকে (১২৩ বলে ১০৬ রান) বিদায় করেন তানজিম।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au