বিশ্ব

ট্রাম্পের ‘মেগা বিল’ পাসের পথে বড় অগ্রগতি, আজই হতে পারে চূড়ান্ত ভোট

  • 9:47 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘মেগা বিল’– যেখানে ট্রিলিয়ন ডলারের ট্যাক্স ছাড় ও জাতীয় নিরাপত্তা খাতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব আছে– সেটি চূড়ান্ত ভোটের জন্য বড় অগ্রগতি পেয়েছে।

বুধবার ভোররাতে রিপাবলিকানদের একাংশ, যারা এতদিন এই বিলের বিরোধিতা করে আসছিলেন, শেষ পর্যন্ত ট্রাম্পের পক্ষে সমর্থন দেন। এর ফলে স্পিকার মাইক জনসনের নেতৃত্বে বিলটি চূড়ান্ত ভোটে তোলার রাস্তা খুলে যায়।

হাউজে বিতর্কের নিয়ম নির্ধারণে প্রক্রিয়াগত এক গুরুত্বপূর্ণ ভোটে রিপাবলিকান নেতারা দীর্ঘ সময় ধরে ভোট খোলা রাখেন, যাতে ‘না’ ভোটগুলো ঘুরিয়ে আনা যায়। শেষ পর্যন্ত ভোটের ফলাফল হয় ২১৯–২১৩, যেখানে মাত্র একজন রিপাবলিকান, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, বিপক্ষে ভোট দেন।

বিলটি আটকে রেখেছিল দুই ধরনের রিপাবলিকান– একদল কট্টরপন্থি, যারা বলছিলেন এই প্যাকেজ পরবর্তী এক দশকে বাজেট ঘাটতি ৩.৩ ট্রিলিয়ন ডলার বাড়াবে। অন্যদিকে কিছু মধ্যপন্থি সদস্যের মূল আপত্তি ছিল মেডিকেইড খাতের বাজেট কাটছাঁট নিয়ে।

এই জট খুলতে ট্রাম্প ও তার টিম মঙ্গলবার হোয়াইট হাউজে রিপাবলিকানদের একাধিক দলে ভাগ করে বৈঠকে বসেন, যেখানে সিনেটে পাস হওয়া বিলের বিতর্কিত অংশ নিয়ে তাদের আপত্তি শোনা হয় এবং সমঝোতার চেষ্টা হয়।

বিলটিতে জাতীয় নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বড় পরিসরের ট্যাক্স ছাড়ের পরিকল্পনা রাখা হয়েছে। আর এই খরচের অংশ আসবে সামাজিক নিরাপত্তা খাতের কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বাজেট কাটছাঁট থেকে।

রিপাবলিকান নেতারা আশা করছেন, খুব শিগগিরই– সম্ভবত আজই– বিলটির চূড়ান্ত ভোট হবে এবং এটি পাস হবে। এই বিলটিকে ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে, যা পাস হলে তার জন্য বড় রাজনৈতিক সাফল্য হবে।

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au