খেলা

সর্তীথের মৃত্যাতে শোকাহত রোনালদো

  • 5:07 am - July 04, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

মেলবোর্ন ৪ জুন

ফুটবল মাঠে একসঙ্গে যাদের দৌড়, জয়, উদযাপন আর ট্রফি ভাগাভাগির সম্পর্ক একদিন সেই পথেই এসে থামে দুঃখের সীমানা। এবার সেই করুণ বিদায়ের সাক্ষী হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

দিয়েগো জোটার হঠাৎ মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি। লিখেছেন এক হৃদয়বিদারক বার্তা। যেখানে কেবল একজন সতীর্থের চলে যাওয়া নয়, হারিয়ে গেছে সম্পর্ক, স্মৃতি আর জীবনের এক অধ্যায়।

স্পেনের জামোরা প্রদেশে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই নিভে যায় দুটি প্রতিভাময় জীবন।

জোটা মাত্র ২৮ বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে। যেখানে ঠিক দুই সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে। তাদের তিনটি সন্তান এখন অনাথ, স্ত্রী নিঃস্ব আর ফুটবল ভুবন শোকাচ্ছন্ন।

এই ঘটনায় নিজের সামাজিক মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো লেখেন, “সবকিছু যেন অবিশ্বাস্য। এইতো সেদিন আমরা একসাথে জাতীয় দলে খেলেছি, আর এখন তোমার শোকবার্তা লিখছি! তোমার স্ত্রী, সন্তান ও পরিবারের জন্য আমি দোয়া করি। তুমি তাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। শান্তিতে ঘুমাও দিয়েগো, শান্তিতে ঘুমাও আন্দ্রে। তোমাদের আমরা ভীষণ মিস করব।

রোনালদোর পাশাপাশি শোক প্রকাশ করেছেন জোটার আরেক জাতীয় দলসঙ্গী রুবেন নেভেস। তার কথায়, “তারা বলে তুমি তখনই হারাও, যখন মানুষ তোমাকে ভুলে যায়। আমি তোমাকে ভুলবো না, দিয়েগো।

২০১৯ সাল থেকে জাতীয় দলে একসঙ্গে খেলা জোটা ও রোনালদো ছিলেন মাঠের আক্রমণভাগের প্রধান অস্ত্র। উয়েফা নেশন্স লিগ জয় হোক বা প্রীতি ম্যাচের গোল উৎসব; জোটা ছিলেন সেই সব মুহূর্তের নীরব নায়ক। ক্লাব পর্যায়ে লিভারপুলের জার্সিতে তিনি জয় করেছেন প্রিমিয়ার লিগসহ নানা শিরোপা।

সেই প্রাণচঞ্চল স্ট্রাইকার নেই। মাঠের গ্যালারিতে যিনি উদযাপনের সুর তুলতেন, তার জন্য ফুটবলবিশ্ব নীরব। স্মৃতির পাতা জুড়ে থেকে যাবেন দিয়েগো জোটা; একজন ফুটবলার, একজন বাবা, একজন সতীর্থ, আর হাজারো হৃদয়ের ভালোবাসা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au