বিশ্ব

যশোরে একই পরিবারের ৩ জনের ওপর অ্যাসিড নিক্ষেপ

  • 6:16 am - July 04, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
প্রতিকী ছবি

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে পূর্ব শত্রুতার জেরে এক দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে একই পরিবারের তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা বেশি গুরুতর বলে জানা গেছে।

আহতরা হলেন– ইয়ানূর (৮), রিপা খাতুন (২৬) ও রাহেলা খাতুন (৪৮)। তারা সকলেই গদখালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও জামাত হোসেনের পরিবারের সদস্য। ইয়ানূর ও রিপা জামাত হোসেনের সন্তান, আর রাহেলা তার স্ত্রী।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ, অভিযুক্ত জসিম (৩৫) দীর্ঘদিন ধরে রিপা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে জসিম ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে জামাত হোসেনের বাড়ির জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে।

অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ইয়ানূর গুরুতর আহত হয় এবং রিপা ও রাহেলা খাতুন সামান্য আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, তিনজনই এখন আশঙ্কামুক্ত হলেও শিশুটির শরীরে বেশি অংশে অ্যাসিড লেগেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশ অভিযুক্ত জসিমকে আটকের চেষ্টা চালাচ্ছে।

সুত্রঃ এখন টিভি

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au