খেলা

ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে শনিবার মাঠে নামবে টাইগারদের

  • 1:17 am - July 05, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন ৫ জুলাই

প্রথম ওয়ানডেতে ব্যাটিং ধসের দুঃস্বপ্ন ভুলে, শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। শনিবারের দ্বিতীয় ম্যাচটি, সিরিজে টিকে থাকার লড়াই টাইগারদের। সমতায় ফেরার প্রত্যয় জানিয়েছেন তানজিদ তামিম। লঙ্কান কোচ সনাৎ জয়সুরিয়াও মনে করেন, বাংলাদেশ কামব্যাক করবে।
সহজ ম্যাচেও পরাজয়। টাইগারদের সময়টা যেনো এখন বড্ড কঠিন। একদিন বিশ্রামেও থেকেও, সেই হারের ক্ষত তাড়িয়ে বেড়াচ্ছে মেহেদি মিরাজদের। শুক্রবার অনুশীলনে নেমে, ক্রিকেটারদের চোখে মুখে দেখা গেলো বিষাদের ছাপ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে, দুর্দান্ত ব্যাটিং করেন তানজিদ তামিম। দলকে গড়ে দেন সহজ জয়ের ভীত। কিন্তু, শেষ পর্যন্ত সেই ভীত ভেঙে পড়ে বালির বাঁধের মতো। তাই, হতাশা এই টাইগার ওপেনারের কণ্ঠে। এসময় তিনি বলেন যে সেট হবে তার ইনিংস বড় করতে হবে। প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো করেছে, ব্যাটাররা সেট হয়ে উইকেট দিয়ে এসেছে আমরা সেখানেই পিছিয়ে গিয়েছি।

ক্রিকেটের অন্যতম বড় ব্যাটিং ধসের স্বাক্ষী হয়েও, ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তানজিদ তামিম। জানালেন, বোলারদের ভালো বোলিং আর ব্যাটারদের দারুণ শুরু, এই দুটি বিষয় হতে পারে দ্বিতীয় ম্যাচের অনুপ্রেরণা।

গত এশিয়া কাপের ফাইনাল ম্যাচে এই প্রেমাদাসায় শ্রীলঙ্কাও মাত্র ৫০ রানে অলআউট হয়েছিলো। তাই, বাংলাদেশের এমন ব্যাটিং ধসে অবাক হননি, লঙ্কান কোচ সনাৎ জয়সুরিয়া। তার আশা, কামব্যাক করবে টাইগাররা। বলেন যেকোনো দলেরই এমন পরিস্থিতে পড়তে হতে পারে। শ্রীলঙ্কারও বেশকবার এমন হয়েছে। এখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ব্যাপার নয়। ছেলেরা নিশ্চয়ই চাপে রয়েছে, আরও চাপে না ফেলে, দলের ওপর বিশ্বাস রাখতে হবে। আমার বিশ্বাস ওরা অবশ্যই কামব্যাক করবে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে হেড কোচ ফিল সিমন্সকে পাচ্ছে না টাইগাররা। অসুস্থ হয়ে পড়ায় ২ দিনের ছুটি নিয়ে ইংল্যান্ড গেছেন তিনি। এখন গুরুকে ছাড়াই, শনিবার রাত ৮টায় ঘুড়ে দাঁড়ানোর মিশনে নামবে মেহেদি হাসান মিরাজের দল।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au