খেলা

জমে উঠেছে গ্রেনাডা টেস্ট

  • 2:32 pm - July 05, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

মেলবোর্ন ৫ জুলাই

গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ৪৫ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে অজিরা। তবে শেষ বিকেলে দুই ওপেনারকে হারানোটা পীড়া দিচ্ছে সফরকারীদের।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৩ রানে অলআউট করেছে অস্টেলিয়া। ৩৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অসিরা। দিনের শেষ দিকে ৬ ওভার ব্যাট করে ২ উইকেটে ১২ রান করে প্যাট কামিন্সের দল। অসি ওপেনার স্যাম কনস্টাস ৪ বলে ০ আর উসমান খাজা ১১ বলে ২ রানে আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেটই শিকার করেন জাইডেন সিলস।

এর আগে প্রথম ইনিংসে আরও আগেই ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু ব্রান্ডন কিংয়ের ৭৫ রানের (১০৮ বলে) ইনিংসের কারণে সেটি করতে পারেনি অজিরা। ডানহাতি ব্যাটারের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এদিন নিজেদের প্রথম ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ বলে ৪০ রানের ইনিংস খেলেন জন ক্যাম্বেল। শামার জোসেফ ২৯, আলজারি জোসেফ ২৭ ও শাই হোপ ২১ রান করেন। বাকিদের কেউ ২০ রানের কোটা পার হতে পারেননি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au