খেলা

ধর্ষণ মামলা সাবেক আর্সেনাল ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে

  • 3:22 pm - July 05, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

মেলবোর্ন ৫ জুলাই

সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ গঠন করেছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্ত এই ঘানার ফুটবল তারকার বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। এক নারীকে দু’বার, অন্য নারীকে তিনবার ধর্ষণ এবং তৃতীয় একজনকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্ত শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে, প্রথম ধর্ষণের অভিযোগ আসার পর।

৩২ বছর বয়সী পার্টে ৫ আগস্ট ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হবেন। তার আইনজীবী জেনি উইল্টশায়ার জানিয়েছেন, পার্টে সকল অভিযোগ অস্বীকার করছেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগকে স্বাগত জানাচ্ছেন।

আর্সেনাল ক্লাব জানিয়েছে, পার্টের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হয়েছে এবং চলমান আইনি প্রক্রিয়ার কারণে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।

২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেন পার্টে। সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৪ গোল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া আর্সেনালের হয়ে খেলেছেন আরও ১২টি ম্যাচ।

লন্ডন উত্তরাঞ্চলের ক্রাউন প্রসিকিউশনের প্রধান জাসওয়ান্ট নারওয়াল বলেন, ‘প্রমাণাদি পর্যালোচনার পর পার্টের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তবে তাকে অবশ্যই ন্যায্য বিচারপ্রক্রিয়ার সুযোগ দিতে হবে।

মেট পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফার্ফি বলেন, ‘আমাদের অগ্রাধিকার এখনো সেই নারী ভুক্তভোগীদের প্রতি সমর্থন দেওয়া। যাদের এই ঘটনার সঙ্গে সম্পর্ক আছে কিংবা কোনো তথ্য জানেন, তাদের পুলিশকে সহযোগিতা করতে আহ্বান জানানো হচ্ছে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au