সর্বশেষ

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি, কোয়ার্টার ফাইনালে থামলো ব্রাজিলের ক্লাব পালমেইরাসের যাত্রা

  • 3:38 pm - July 05, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

 ছবি: গুগল

মেলবোর্ন ৫ জুলাই

অবশেষে চেলসির কাছে হেরে থামল ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের যাত্রা। লিওনেল মেসির ইন্টার মায়ামিকে টপকে গ্রুপসেরা। এরপর শেষ ষোলোয় স্বদেশি বোতাফোগোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ধারণা করা হচ্ছিল, শেষ আটেও চেলসিকে চ্যালেঞ্জে ফেলতে পারে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের সফলতম ক্লাবটি। সেই তারা করেছেও, কিন্তু জিততে পারেনি।

আজ দুপুরে ফিলাডেলফিয়ায় পালমেইরাসকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ৮২ মিনিট পর্যন্ত সমতা ধরে রেখেছিল পালমেইরাস। তবে আত্মঘাতী গোলে কপাল পুড়েছে ক্লাবটির। সেমিফাইনালে চেলসি মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের।

এর আগে ২০২২ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি ও পালমেইরাস। সেই ম্যাচেও চেলসি জিতেছিল ২-১ গোলে। আজ সেই একই ফলেরই পুনরাবৃত্তি হলো। পাশাপাশি এর মধ্যে দিয়ে অফিশিয়াল ক্লাব প্রতিযোগিতায় মুখোমুখি লড়াইয়েও ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সঙ্গে সমতা ফেরাল ইংলিশ ক্লাবগুলো। দুই দেশের ক্লাবগুলোর মধ্যে হওয়া ১০ ম্যাচে ৫টিতে জিতেছে ব্রাজিল এবং অন্য ৫টিতে ইংল্যান্ড।

সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে চেলসির দাপট ছিল একচ্ছত্র। ৬৩ শতাংশ বলের দখল রেখে ১৯ শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে তারা। অন্য দিকে পালমেইরাস ৩৭ শতাংশ বলের দখল রাখলেও ৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র ২টি। পালমেইরাসে এই ম্যাচে মূলত প্রতি-আক্রমণ নির্ভর ফুটবলই খেলেছে। তবে আক্রমণে পিছিয়ে থাকলেও ম্যাচজুড়ে দারুণভাবে রক্ষণ সামলেছে তারা। যদিও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি ক্লাবটি।

তবে ৮৩ মিনিটে আত্মঘাতী গোলে পালমেইরাসের সর্বনাশ ডেকে আনেন অগাস্তিন গিয়াই। মালো গুস্তোর শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান গিয়াই। এই গোলই শেষ পর্যন্ত পালমেইরাসের হতাশার কারণ হয়েছে এবং চেলসিকে নিয়ে গেছে ফাইনালের দুয়ারে।

এই শাখার আরও খবর

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au