খেলা

আল হেলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের দল ফ্লুমিনেন্স

  • 3:57 pm - July 05, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

ছবি: গুগল

মেলবোর্ন ৫ জুলাই

ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসেছিল আল-হিলাল। কিন্তু জয়ের সেই ধারা শেষ চারে যাওয়ার লড়াইয়ে আর ধরে রাখতে পারল না সৌদি আরবের ক্লাবটি। ভোরে ব্রাজিলের ক্লাব ফুটবলে খেলা ফ্লুমিনেন্সের কাছে হেরে শেষ আটেই থেমে গেছে আল হিলালের দৌড়। আর এই ম্যাচে ২-১ গোলের জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্লুমিনেন্স।

ফ্লোরিডায় ম্যাচ শুরুর আগে স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা ও স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল হিলালের দুই পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর কান্না ছুঁয়ে যায় বাকিদেরও। কান্না ও আবেগ আড়াল করেই শুরু হয় সেমিফাইনালের লড়াই।

মাঠের লড়াইয়ে ফ্লুমিনেন্সের চেয়ে আল হিলালের দাপটই ছিল বেশি। ৫৮ শতাংশ বলের দখল রেখে ১৫ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ৪২ শতাংশ বলের দখল রাখা ফ্লুমিনেন্স ১০ শট নিয়ে লক্ষ্যে রাখে ৩টি। কিন্তু বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করার আসল কাজটিই ঠিকঠাক করতে পারেনি আল হেলাল।

ম্যাচে দুই দলই অবশ্য শুরুতে সতর্কতার সঙ্গে শুরু করে। উভয় দলই চেষ্টা করছিল ফাঁকা জায়গা বের আক্রমণে যাওয়ার, যেখানে ফ্লুমিনেন্সের চেয়ে আল হিলাল এগিয়ে থাকলেও গোল পায়নি তারা। ৪০ মিনিটে আল হিলালকে হতাশ করে প্রথম গোলটি আদায় করে নেয় ফ্লুমিনেন্সই। দারুণ এক আক্রমণে বক্সের ভেতর পেয়ে লক্ষ্যভেদ করেন মাথেউস মার্তিনেল্লি। এই গোল নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর মার্কোস লিওনার্দোর গোলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে আল হিলাল। কিন্তু ৭০ মিনিটে আবার লিড হারায় তারা। বদলি নামা হারকিউলিসের গোলে ফের এগিয়ে যায় ফ্লুমিনেন্স। এরপর ম্যাচের বাকি সময় আল হিলাল চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। দারুণ এক জয় নিয়ে সেমিফাইনাল উঠে যায় ফ্লুমিনেন্সই।

ম্যাচ শেষে ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো বলেছেন, ‘আমরা খুব বেশি সুযোগ পাইনি, কিন্তু যা পেয়েছি কাজে লাগিয়েছি। দলের সবাই পরিশ্রম করেছে এবং প্রত্যয়ী ছিল। যুক্তরাষ্ট্রে এবং ব্রাজিলে আমাদের যেসব ভক্ত আছে তাদের বলব গর্বিত বোধ করতে পারে এবং দলের জার্সি গায়ে রাখতে পারে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au