খেলা

সাত ম্যাচ আর ৮ মাস পর তানভির ৫ উইকেটের দিনে প্রিয় ফরম্যাটে জয়ে ফিরেছে বাংলাদেশ

  • 4:40 am - July 06, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন ৬ জুলাই

ঘটনাবহুল ৪৯ ওভারে আসিথা ফার্নান্দোকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করলেন তানজিম হাসান সাকিব। ১৬ রানের এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল টাইগাররা।

শেষ ওভারে উত্তেজনার ঘনঘটা। ওভারের তৃতীয় বলে কট-বিহাইন্ডের জোরালো আবেদন প্রত্যাখ্যাত হলে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ, তবে সেটি ছিল ব্যর্থ।

ঠিক পরের বলেই ফিরে আসা একটি ক্যাচ ধরতে পারেননি বোলার তানজিম। তবে পঞ্চম বলেই অফ স্টাম্প উপড়ে দিয়ে বোল্ড করেন আসিথা ফার্নান্দোকে—সেই সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গোটা বাংলাদেশ দল।
এই জয় শুধু সিরিজে সমতা ফেরানোর নয়, বরং প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় হিসেবেও রেকর্ডবুকে জায়গা করে নিল। সবশেষ সাতটি ওয়ানডেতে জয়শূন্য থাকা দলটি আবারও ফিরে পেল আত্মবিশ্বাস।

সিরিজের নির্ধারক ম্যাচটি হবে মঙ্গলবার, পাল্লেকেলেতে।

প্রায় আড়াইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে শ্রীলঙ্কা। কিপার-ব্যাটার কুশল মেন্ডিস মাত্র ২০ বলেই করেন হাফসেঞ্চুরি। প্রথম পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে জমা পড়ে ৭৫ রান।

কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভির ইসলাম শুরুতে একটু খরুচে হলেও পরে দুর্দান্ত নিয়ন্ত্রণে ফেরেন। প্রথম ২ ওভারে দেন ২২ রান, পরের ৮ ওভারে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেন ৫টি মূল্যবান উইকেট।

শেষ দিকে জানিথ লিয়ানাগে ৮৫ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেললেও জয় এনে দিতে পারেননি স্বাগতিকদের।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au