খেলা

মেসি জাদুতে মায়ামির দারুণ জয়

  • 7:12 pm - July 06, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার

ছবি: গুগল

মেলবোর্ন ৬ জুলাই

ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই আবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিরে এল ইন্টার মায়ামি। আর সেই ফেরাটা যেন রাঙিয়ে তুললেন লিওনেল মেসি।

দুর্দান্ত দুই গোল করে দলকে ৪-১ ব্যবধানে জেতালেন মন্ট্রিয়ালের বিপক্ষে। গত এক মাসের বেশি সময় পর এমএলএসে ফিরল ইন্টার মায়ামি।

ক্লাব বিশ্বকাপে প্রথম রাউন্ড পার করলেও শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।
তবে সে ধাক্কা সামলে নিয়ে, লিগে ফেরার ম্যাচে খেলোয়াড়রা দেখালেন ফুরফুরে ফর্ম—বিশেষ করে মেসি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য ভুল করেছিলেন মেসি নিজেই। তার ব্যাকপাস কুড়িয়ে নিয়েই গোল করেন মন্ট্রিয়ালের প্রিন্স ওউসু।

তবে এরপর ম্যাচ পুরোপুরি নিজের করে নেন আর্জেন্টাইন মহাতারকা। ৩৩ মিনিটে মেসির পাস থেকেই দারুণ এক চিপ শটে গোল করেন তাদেও আলেন্দে। আর ৪০ মিনিটে মেসি দেখালেন পুরনো সেই জাদু—বক্সের ডান পাশ দিয়ে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের বাঁকানো শটে বল জড়ান ফার পোস্টে।

৬০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন তেলাসকো সেগোভিয়া। তার দূরপাল্লার শট পোস্টে লেগে গোললাইন পেরোয়।

তার মাত্র দুই মিনিট পরই আবারও মেসির ম্যাজিক! চারজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক একক দৌড়ে গোল করে স্কোরলাইন করেন ৪-১।

এই নিয়ে শেষ চারটি এমএলএস ম্যাচে মেসির গোল ৭টি, পুরো মৌসুমে ১৪ ম্যাচে ১২ গোল।

মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, মেসি খুশি থাকলেই ফুটবল জাদুকরি হয়ে ওঠে। ও ফিট থাকলে অবশ্যই খেলবে। আমরা জানি, ওর উপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা, আর সেটা পুরোপুরি কাজে লাগাতে চাই।

৩২ পয়েন্ট নিয়ে বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে আছে ইন্টার মায়ামি। জুলাইয়ের বাকি সময়ে দলকে খেলতে হবে আরও পাঁচটি ম্যাচ।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au