Uncategorized

পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে হিন্দু নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, চার অভিযুক্ত গ্রেপ্তার

  • 9:18 pm - July 06, 2025
  • পঠিত হয়েছে:৪৮ বার
সংগৃহীত প্রতিকী ছবি

মেলবোর্ন, ৬ জুলাই-

পঞ্চগড় সদরে দুই বছরের ছেলের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার তিন মাইল সুরিভিটা এলাকায় একটি চা বাগানের কাছে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার গৃহবধূকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই গৃহবধূ এবং তার সন্তানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষ এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ ও কথা বলেছেন। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত চারজনকে জগদ্দল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

ভুক্তভোগী নারী শনিবার বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দুজনকে আসামি করে এজাহার দায়ের করেছেন। এর আগে, সকালে পুলিশ উপজেলার জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তারা হলো- জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭) বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।

ভুক্তভোগী নারী জানিয়েছেন, তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জুটমিল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। শুক্রবার রাতে জুটমিল থেকে ইজিবাইকে চড়ে অসুস্থ ছেলেকে নিয়ে সদর ইউনিয়নে বাবার বাড়িতে যাচ্ছিলেন। তিনমাইল সুরিভিটা এলাকায় পৌঁছালে তার ইজিবাইকের পেছনে থাকা আরেকটি ইজিবাইকের পরিচিত চালক নাম ধরে ডাকতে থাকেন। পরে থামতেই তাকে জনিসহ ৬ জন সড়কের পাশের একটি চা বাগান সংলগ্ন এলাকায় নিয়ে যায়।

সেখানে তারা ছেলের গলায় ছুরি ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
তিনি অভিযোগ করে বলেন, তারা আমার ছোট্ট ছেলের গলায় ছুরি ধরেছিল। তখন আমি নিরুপায় হয়ে পড়ি। চিৎকার করতে চাইলে আমাকে তারা ভয়ভীতি দেখায়। পরে একে একে ৬ জন আমাকে ধর্ষণ করে। চারজন পরিচিত আর দুজন অপরিচিত। আমি ধর্ষণের শিকার হলাম এখন আমার কাছের লোকজন আপোষের জন্য চাপ দিচ্ছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, রাতে পুলিশ অবচেতন অবস্থায় একজন নারীকে হাসপাতালে নিয়ে আসে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। ধর্ষণের বিষয়টি পরীক্ষার পরে জানা যাবে। আপাতত শারীরিকভাবে তিনি স্থিতিশীল রয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, নারীর জ্ঞান ফিরে এলে তিনি ঘটনার বিস্তারিত জানান। তার দেওয়া তথ্যানুযায়ী এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচ জরুরি আইনি সহায়তা প্রদান করে এফআইআর দায়েরের ব্যবস্থা করেছে। পুলিশ সুপার মিজানুর রহমান এই মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এই ধরনের বারবার ঘটে যাওয়া ধর্ষণ, যৌন নির্যাতন এবং সংখ্যালঘু নারীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা জানিয়েছে, আমরা এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সুত্রঃ দৈনিক যুগান্তর ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচ

এই শাখার আরও খবর

বর্জ্য পোড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাবে ফিজিতে তীব্র বিতর্ক

মেলবোর্ন, ২২ এপ্রিল-  ফিজির ভুদা পয়েন্টে প্রস্তাবিত একটি বর্জ্য-থেকে-বিদ্যুৎ প্রকল্প ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অস্ট্রেলীয় ধনকুবের ইয়ান মালুফের সমর্থনে ৯০০ মিলিয়ন ডলারের এই…

খুরুশকুলে নিখোঁজ পুরোহিত নয়ন সাধুর ঝুলন্ত অর্ধপোড়া মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ এপ্রিল- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল (পুলইশার ঘোনা) এলাকায় নয়ন সাধু নামে এক হিন্দু পুরোহিতের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।…

দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ

মেলবোর্ন, ২২ এপ্রিল- শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে…

হরমুজ প্রণালিতে তৃতীয় জাহাজে হামলা: ভ্যানগার্ড

মেলবোর্ন, ২২ এপ্রিল- মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে আবারও একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ভ্যানগার্ড। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত এই…

জোহানেসবার্গে গুলিতে নিহত নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আবু নাছের

মেলবোর্ন, ২২ এপ্রিল- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু নাছের (৫০)। মঙ্গলবার…

জ্বালানি তেলের দাম কমালো চীন

মেলবোর্ন, ২২ এপ্রিল- ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে চীন। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au