সর্বশেষ

মেলবোর্নে সিনাগগে অগ্নিসংযোগের অভিযোগ, এক ব্যক্তি গ্রেপ্তার

  • 12:24 am - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ভবনের সামনের দরজায় দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায়; ছবিঃ নাইন নিউজ।

মেলবোর্ন, ৬ জুলাই-

অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইস্ট মেলবোর্নে অবস্থিত একটি সিনাগগে (East Melbourne Jewish Congregation) অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৪ বছর বয়সী অ্যাঞ্জেলো লোরাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে ওই ব্যক্তি সিনাগগের সামনে জ্বলনশীল তরল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ওই সময় ভেতরে প্রায় ২০ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন। তবে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ায় কেউ আহত হননি।

পুলিশ হামলার ঘটনার তদন্ত শুরু করে এবং শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। তার বিরুদ্ধে আগুন লাগানো, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং নিয়ন্ত্রিত জ্বলনশীল বস্তু বহনের অভিযোগ আনা হয়েছে। আদালত তাকে জামিন না দিয়ে হেফাজতে পাঠিয়েছে।

ঘটনাটির নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স মন্ত্রী একে “দেশবিরোধী হুমকি” বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও রাষ্ট্রপতি হার্জগও এ হামলার নিন্দা জানিয়েছেন।

পুলিশের কনট্রা-টেরোরিজম টিম ঘটনার তদন্ত করছে এবং এটি কোনও পরিকল্পিত সন্ত্রাসী হামলার অংশ কি না, তা খতিয়ে দেখছে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার প্রেক্ষাপটে এ ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ঘটনার সময় সিনাগগের ভেতরে অবস্থানরত সকলেই নিরাপদে বের হতে পারলেও, আগুনের কারণে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা দেখা দেয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। পুলিশের তদন্ত চলমান রয়েছে এবং তারা আরও বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au