খেলা

কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

  • 4:57 am - July 07, 2025
  • পঠিত হয়েছে:২৪৪ বার

ছবি: এক্স

মেলবোর্ন ৭ জুলাই

ব্রাজিলে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে নেইমার জুনিয়রের। এরমধ্যেই নতুন সুখবর পেয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

চতুর্থবারের মতো বাবা হয়েছেন এই সান্তোস তারকা। তাদের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান।
নেইমারের প্রথম সন্তান দাভি লুকা, জন্ম নেয় ২০১১ সালে তার প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দান্তাস-এর ঘরে। এরপর ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার আমান্দা কিম্বার্লির গর্ভে জন্ম নেয় মাভি নামের কন্যা।

বর্তমান সঙ্গিনী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তানের আগমন ঘটেছে। এর আগেই তাদের ঘরে এসেছে মেয়ে মাভি।

এবার সেই মাভি পেয়েছে ছোট বোন মেল-কে। ইনস্টাগ্রামে মেয়েকে নিয়ে প্রথম ছবি শেয়ার করেছেন ব্রুনা। ক্যাপশনে লিখেছেন, “আমাদের মেল এসেছে, আমাদের জীবন আরও পূর্ণ করতে, আরও মিষ্টি করে তুলতে! স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবন আশীর্বাদে ভরে দেন এবং সব বিপদ থেকে রক্ষা করেন। তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা তোমায় ভালোবাসি!

ছবিতে ফুটে উঠেছে সন্তানের আগমনে দম্পতির আনন্দ-উচ্ছ্বাস।

গত জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেছেন নেইমার। ফলে পরিবার ও সন্তানের পাশে থাকার সুযোগ পাচ্ছেন তিনি। চতুর্থ সন্তানের আগমন উপলক্ষে সান্তোসের কাছ থেকে ছুটি নিয়েছেন এই তারকা ফুটবলার।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন নেইমার। সান্তোসের সঙ্গে চুক্তি ২০২৬ সাল পর্যন্ত বাড়িয়েছেন নেইমার। এরপর ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে তার পরবর্তী ক্লাব-ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au