খেলা

ক্যানসারে আক্রান্ত নারী ফুটবলের তারকা ঋতুপর্ণা চাকমার মা

  • 5:09 am - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার

ছবি: গুগল

মেলবোর্ন ৭ জুলাই

দেশের হয়ে ফুটবল মাঠে দুর্দান্ত পারফর্ম করলেও, জীবনের বাস্তবতা অনেক কঠিন জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার জন্য। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলারের মা বসুপতি চাকমা দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছেন।

অথচ অর্থাভাবে চলতে পারছে না উন্নত চিকিৎসা। রাঙামাটির কাউখালীর দুর্গম মগাছড়ি গ্রামে জন্ম ঋতুপর্ণার।

সেই গ্রামের মাটিতেই বেড়ে ওঠা—প্রচণ্ড অভাবের মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা তাকে নিয়ে গেছে জাতীয় দলে। গ্রামের মূল সড়ক থেকে তাদের বাড়ি যেতে হলে হাঁটতে হয় প্রায় ৩-৪ কিলোমিটার খাড়া পাহাড়ি পথ।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন ঋতুপর্ণাই। তিন বোনের বিয়ে হয়ে গেছে, একমাত্র ভাই মারা গেছেন তিন বছর আগে—বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
বাবা বরজ বাঁশি চাকমা ২০১৫ সালে ক্যানসারে মারা যান। তার প্রেরণাতেই ফুটবলে এসেছিলেন ঋতু। আর ঋতুর মা বসুপতি চাকমা ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। উন্নত চিকিৎসা করানো তো দূরের কথা, নিয়মিত ওষুধ কিনতেই হিমশিম খাচ্ছে পরিবার।

ঋতুর বড় বোন পাম্পী চাকমা বলেন, “মায়ের উন্নত চিকিৎসা করাতে পারছি না। সরকারের কাছে অনুরোধ, দেশের একজন জাতীয় দলের ফুটবলারের পরিবার হিসেবে যেন আমাদের পাশে দাঁড়ানো হয়।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ঋতুদের বাড়ি সংস্কার, সরকারি চাকরি, রাস্তা উন্নয়ন—এসব নিয়ে অনেক আশ্বাস মিলেছিল প্রশাসনের কাছ থেকে। কিন্তু বাস্তবে কোনো উদ্যোগই বাস্তবায়িত হয়নি।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছেন ঋতুপর্ণা। ফুটবল আর পড়াশোনা মিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জীবন ও স্বপ্নের সঙ্গে।

সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত খেলেছেন ঋতু। মিয়ানমারের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই তার। তুর্কমেনিস্তানের বিপক্ষেও করেন একটি গোল। অথচ সেই তিনিই দেশে ফিরে মায়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করছেন।

ঋতুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ক্রীড়া সংগঠক বীর সেন চাকমা বলেন, “সরকারের উচিত ঋতুকে একটি সরকারি চাকরি দেওয়া, তার মায়ের চিকিৎসার দায়িত্ব নেওয়া এবং প্রতিশ্রুতি অনুযায়ী ঘর তৈরি করে দেওয়া।

ঋতুপর্ণা শুধু একজন ক্রীড়াবিদ নন—তিনি পাহাড় থেকে উঠে আসা হাজারো মেয়ের স্বপ্নের প্রতীক। তার সংকটে দেশ ও সরকারের পাশে দাঁড়ানো প্রয়োজন বলে মত সবার, যেন দারিদ্র্যের কষাঘাতে হারিয়ে না যান এই ফুটবল তারকা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au