খেলা

সমোলোচনায় পুড়ছেন লিভারপুলের ফুটবলার

  • 5:33 am - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

ছবি: গুগল

মেলবোর্ন ৭ জুলাই

লিভারপুল ও পর্তুগালের ফুটবল তারকা দিয়োগো জোতার মৃত্যুর পর পুরো ফুটবল বিশ্ব যখন শোকাহত, তখন এক অপ্রত্যাশিত ঘটনায় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন লিভারপুলে জোতার সতীর্থ লুইস দিয়াজ। পর্তুগালে জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার শেষকৃত্যে অনুপস্থিত থাকার পাশাপাশি নিজ শহর বারাঙ্কিয়ায় এক ইনফ্লুয়েন্সার ইভেন্টে অংশগ্রহণ করে হাসিমুখে ছবি তোলায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এই কলম্বিয়ান উইঙ্গারের ওপর।

জোতার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছিলেন দিয়াজ। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘কোনো ভাষা নেই… আত্মাটা কেঁদে উঠে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও মানুষ হিসেবে সে অসাধারণ ছিল। আমাকে যে সহানুভূতি দেখিয়েছিল, তা কখনো ভুলব না। রুটে, তার তিন সন্তান এবং পরিবারকে আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও, দিয়োগো ও আন্দ্রে।

তবে কথার সাথে কাজের মিল না থাকায় ক্ষুব্ধ ভক্তরা। লিভারপুল সমর্থকদের বড় একটি অংশ দিয়াজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ২০২৩ সালে দিয়াজের বাবাকে অপহরণ করা হলে জোতা কিভাবে সহানুভূতি জানিয়েছিলেন—মাঠে দিয়াজের জার্সি উঁচিয়ে রেখেছিলেন জনসমক্ষে। এমনকি দিয়াজের বাবা মানে দিয়াজও সামাজিক মাধ্যমে সেই ঘটনার কথা স্মরণ করে জোতার প্রতি কৃতজ্ঞতা জানান।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। সতীর্থের মৃত্যুর পর তার শেষযাত্রায় না গিয়ে ইনফ্লুয়েন্সার ও ধর্মীয় প্রচারক জে.এইচ. ডে লা ক্রুজের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন দিয়াজ, যিনি ইনস্টাগ্রামে ৮ লাখের বেশি ফলোয়ার নিয়ে খ্যাতিমান। ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে, এবং ফুটবল ভক্তদের একাংশ সরাসরি দিয়াজকে ক্লাব থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।

এ বিষয়ে দিয়াজ স্থানীয় গণমাধ্যম Win Sports-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘খবরটা শুনে কান্না থামাতে পারিনি। লিভারপুলে আমার শুরুর সময়টায় জোতা আমার পাশে ছিল। তার পরিবার আমাকে আপন করে নিয়েছিল। আমরা শুধু সতীর্থ ছিলাম না, ভালো বন্ধুও ছিলাম। ওর মৃত্যু আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি।

তবে তার এসব আবেগঘন বক্তব্যও সমালোচকদের মন গলাতে পারেনি। অনেকেই মনে করছেন, আবেগ প্রকাশের চেয়ে কাজের মাধ্যমেই সম্মান দেখানো জরুরি ছিল।

দিয়োগো জোতার মৃত্যুতে ফুটবল বিশ্ব যেখানে শোকে স্তব্ধ, সেখানে লুইস দিয়াজের আচরণ যেন সেই আবেগকে আহত করেছে। প্রাক্তন সতীর্থের প্রতি শ্রদ্ধা জানানো কি শুধুই কথার ব্যাপার? না কি আচরণে প্রকাশ পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au