খেলা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গোল্ড কাপের শিরোপা মেক্সিকোর

  • 8:38 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ জুলাই

যুক্তরাষ্ট্রের হিউস্টনে গোল্ড কাপের ফাইনালে শুরুটা দারুণ করেছিল মরিসিও পচেত্তিনোর যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ হাসি হেসেছে মেক্সিকোই।

প্রথমার্ধে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে ২-১ গোলে জয় তুলে নেয় তারা। ফলে টানা দ্বিতীয়বার ও মোট দশমবারের মতো গোল্ড কাপ শিরোপা নিজেদের করে নিল মেক্সিকো।
সাবেক টটেনহ্যাম ও চেলসি কোচ পচেত্তিনো গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র দলের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার সবচেয়ে বড় পরীক্ষা। সেই পরীক্ষার শুরুটা হয় চতুর্থ মিনিটেই, যখন ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার ক্রিস রিচার্ডস সেবাস্টিয়ান বারহাল্টারের ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন।

বলটি ক্রসবারে লেগে লাইনের ঠিক ভেতরেই পড়ে, গোললাইন প্রযুক্তিতে নিশ্চিত হয় গোল।
তবে যুক্তরাষ্ট্রের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি।

২৭ মিনিটে মার্সেল রুইজের নিখুঁত রিভার্স পাস থেকে ফুলহামের স্ট্রাইকার রাউল হিমেনেজ গোলরক্ষককে পরাস্ত করেন দুর্দান্ত এক টার্ন শটে। গোল করার পর মাঠেই বসে ‘দিয়াগো জি টুয়েনটি’ লেখা একটি জার্সি সামনে ধরে হিমেনেজ তার সাবেক উলভস সতীর্থ দিয়োগো জোতার প্রতি শ্রদ্ধা জানান, যিনি মাত্র ২৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে নেয় মেক্সিকো। বলের দখলে তারা ছিল প্রায় ৬০ শতাংশ সময়। ১২টি কর্নার, ১৬টি শট ও ৮টি অন টার্গেট প্রচেষ্টা—সব দিক থেকেই এগিয়ে ছিল তারা। যদিও যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ একের পর এক সেভ করে দলকে ম্যাচে রাখার চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।

৭৭ মিনিটে আসে জয়সূচক গোলটি। ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার এডসন আলভারেজ ডাইভিং হেডে বল জালে পাঠান। যদিও লাইন্সম্যান প্রথমে অফসাইডের সিদ্ধান্ত দেন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) দেখিয়ে দেয়—আলভারেজ অনসাইড ছিলেন। সিদ্ধান্ত পরিবর্তন করে গোলের স্বীকৃতি দেওয়া হয়।

এবারের গোল্ড কাপে ১৬টি দল অংশ নেয়—উত্তর ও মধ্য আমেরিকার ১৫টি দল ছাড়াও অতিথি হিসেবে ছিল সৌদি আরব। একমাত্র ম্যাচ ছাড়া বাকি সবগুলোই অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে, একটি ম্যাচ হয় কেবল কানাডার ভ্যাঙ্কুভারে।

এই টুর্নামেন্টে মেক্সিকোর এটি দশম শিরোপা, যুক্তরাষ্ট্রের আছে সাতটি। কেবল ২০০০ সালে কানাডা ছাড়া বাকি সব শিরোপা ভাগ করে নিয়েছে এই দুই দল।

আগামী বছরের গ্রীষ্মে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। আয়োজক হওয়ায় এই তিন দলকেই বাছাইপর্ব খেলতে হচ্ছে না। ফলে তারা আগামী এক বছরে কেবল প্রীতি ম্যাচ খেলবে।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র খেলবে দক্ষিণ কোরিয়া (৬ সেপ্টেম্বর, নিউ জার্সি) ও জাপানের (১০ সেপ্টেম্বর, ওহাইও) বিপক্ষে। একই দুই প্রতিপক্ষের বিপক্ষেই মেক্সিকো খেলবে ৬ ও ৯ সেপ্টেম্বর।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au