বাংলাদেশ

প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স

  • 8:47 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
শেখ হাসিনা; ছবিঃ সংগৃহীত

ঢাকা, ৭ জুলাই- বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১০ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এ মামলা থেকে শেখ হাসিনার অব‍্যাহতি চেয়ে শুনানি করেছেন তার পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স।

সোমবার (৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ প্রমুখ।

অন‍্যদিকে আসামিদের পক্ষে সেদিন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। শুনানিকালে আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালকে বলেন, দেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনও যুদ্ধ হয়নি, এটা একটা রাজনৈতিক বিরোধ। আসামি শেখ হাসিনা দেশ পরিচালনায় শীর্ষ পদে ছিলেন। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। এসব অবকাঠামো ধ্বংসের সঙ্গে তিনি জড়িত নন।

২০২৪ সালের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট প্রত‍্যক্ষ বা পরোক্ষভাবে তিনি হত‍্যার কোনও নির্দেশ দেননি। এর কোনও দালিলিক প্রমাণ নেই। প্রসিকিউশন কোনও প্রমাণ দাখিলে ব‍্যর্থ হয়েছে। দেশে রাজাকারদের বিচার হয়েছে। তবুও তিনি কখনও তাদের সরাসরি হত‍্যার নির্দেশ দেননি। আমির হোসেন আরও বলেন, তার (শেখ হাসিনার) বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ‍্যা-বানোয়াট। একাত্তরেরর পর রাজাকার ছিল, আছে এবং ভবিষ‍্যতেও থাকবে। আন্দোলনকারীদের তিনি রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি বলেননি এবং বলতে চাননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি ন‍্যায়বিচারের হকদার তাই এই মামলা থেকে তিনি অব‍্যাহতিযোগ‍্য। ট্রাইব্যুনালের যে আইন তাতে তার বিচার করা সম্ভব না। রংপুরে আবু সাইদের মৃত্যুর পর তিনি (শেখ হাসিনা) আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, সান্ত্বনা দিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন। বরং একটি বিশেষ মহল ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশে অস্থিতিশীল করেছে, পুলিশ হত‍্যা করেছে, যার এখনও কোনও বিচার হয়নি। এই মামলা থেকে তিনি অব‍্যাহতিযোগ‍্য।

পরে জুলাই-আগস্টের শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১০ জুলাই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাশেল।

অভিযোগ গঠনের শুনানির সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় গত ১৭ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সুত্রঃ বাংলা ট্রিবিউন

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au