বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…
ঢাকা, ৭ জুলাই-
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন, ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ১০ জুলাই তারিখ প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছিল। পরে তিনি নিশ্চিত করেন, ঠিক ওই দিনই ফলাফল প্রকাশ হবে।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। তবে এবার অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।
প্রথম দিনেই ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, যারা পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও শেষ পর্যন্ত কেন্দ্রে আসেনি।
সব প্রস্তুতি সম্পন্ন করে ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে শিক্ষা বোর্ড।
সুত্রঃ প্রথম আলো
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au