খেলা

বাংলাদেশ ও শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডেতে কেমন হতে পারে একাদশ?

  • 5:12 am - July 08, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জুলাই

একদিন বাদেই বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নতুন করে সংশয় জন্ম নিচ্ছে বৃষ্টিকে কেন্দ্র করে। সম্ভাবনা আছে তৃতীয় ওডিআই ম্যাচে বৃষ্টি হবার। এখন দেখার বৃষ্টির সংশয় নিয়ে তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। চলুন এক নজরে ধারণা নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

ওপেনিংয়ে যথারীতি দেখতে পাওয়া যাবে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনকে। তামিম ব্যাট হাতে ধারাবাহিক থাকলেও শেষ ম্যাচে সুবিধা করতে পারেননি। আর অপরদিকে ইমন গেল ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন। তাই তো শেষ ম্যাচে এই দুজনকে দেখতে পাওয়া যাবে।

এরপর এক নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্তর থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যদি ইনজুরি থেকে ফিরে আসতে না পারেন তাহলে তার জায়গায় নাঈম শেখকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। আর এমনটা হলে নাঈম শেখের জন্য একটা বড় পরীক্ষা মঞ্চ হতে যাচ্ছে যেহেতু তিনি একটা ম্যাচের জন্যই সুযোগ পেতে যাচ্ছেন ওডিআই সিরিজে।

এরপরে যথাক্রমে দেখতে পাওয়া যাবে তাওহীদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজকে। ব্যাট হাতে হৃদয় দীর্ঘদিন ধরে ফর্মে না থাকলেও শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। যদিও গেল ম্যাচে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গিয়েছিলেন। নাহলে হৃদয় আরো বড় ইনিংস খেলতে পারতেন। এখন দেখার বিষয় শেষ ওডিআই ম্যাচে হৃদয়ের ব্যাট থেকে কেমন রান আসে।
ওদিকে মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ওডিআই ম্যাচ জিতেছেন গেল ম্যাচে। কিন্তু পারফরমের দিক থেকে এখনো অনেক পিছিয়ে মিরাজ। তাইতো সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাট ও বল হাতে বড় অবদান রাখতে হবে।

মিরাজের পর দলে যথাক্রমে দেখতে পাওয়া যাবে জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারীকে। দুজনই ফিনিশার হিসেবে যথেষ্ট কার্যকর দলের মধ্যে। যদি শেষ ম্যাচে দুজন একসাথে পারফর্ম করতে পারেন তাহলে বাংলাদেশ দল ভালো রান তুলতে সক্ষম হবে শ্রীলংকার বিপক্ষে।

এদিকে তানভীর ইসলাম গেল ম্যাচে দারুণ পারফর্ম করে সিরিজ নির্ধারণের ম্যাচে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। আর ওদিকে পেসারদের মধ্যে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান কনফার্ম একাদশে খেলবেন। আর এদিকে তাসকিন যদি সুস্থ হয়ে যান তাহলে হাসান মাহমুদের পরিবর্তে আবারও একাদশে অন্তর্ভুক্ত হবেন তিনি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au