সর্বশেষ

বাংলাদেশ: আ. লীগ করার অভিযোগে বাসায় ঢুকে চাঁদা দাবি, ছাত্রদল–যুবদলের ৪ জন গ্রেপ্তার

  • 6:02 am - July 08, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার
চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার (বাঁ থেকে) ছাত্রদলের মিরপুর থানার যুগ্ম আহ্বায়ক তাবিত আহমেদ আনোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. রতন মিয়া ও ছাত্রদল কর্মী মো. ইসমাইল হোসেন। ছবি: পুলিশের সৌজন্যে

ঢাকা, ৮ জুলাই-

রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুরে রবিবার রাত ১০টার দিকে ছাত্রদল ও যুবদলের ১০–১৫ জনের একটি দল সিরাজুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তির বাসায় ঢুকে পড়ে। সিরাজুল একসময় শ্রমিক লীগের রাজনীতি করতেন। ঢুকেই তাঁরা বলেন, ‘তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে ২০ লাখ টাকা দে।’ দীর্ঘ রাতজুড়ে ভয়ভীতি দেখিয়ে, মারধরের হুমকি দিয়ে রাত তিনটার দিকে পাঁচ লাখ টাকা নিয়ে বের হয় তারা।

ঘটনার সময় খবর পেয়ে মিরপুর থানা-পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে যায়। ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে আছেন মিরপুর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ওরফে মিন্টু (৩৫), যুগ্ম আহ্বায়ক তাবিত আহমেদ আনোয়ার ওরফে তাবিত (৩৫), যুবদলকর্মী রতন মিয়া (৩৪) ও ছাত্রদলকর্মী ইসমাইল হোসেন (২৪)। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম সোমবার সকালে বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও ৮–১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। মামলার বিবরণে বলা হয়, আসামিরা প্রথমে সিরাজুল ও তাঁর স্ত্রীকে জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রাণের ভয়ে তাঁরা ২০ হাজার টাকা হাতে তুলে দেন। পরে তিনতলার এক বাসিন্দার কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন, মোবাইল ব্যাংকিং থেকে ৩০ হাজার টাকা দেন এবং সন্তানদের কাছ থেকে দেড় লাখ টাকা এনে দেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন জানান, রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং চারজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এখনো পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুধু আওয়ামী লীগের রাজনীতি করার অভিযোগে রাতভর ভয়, আতঙ্ক ও লুটপাটের মধ্য দিয়ে কাটাতে হয়েছে তাঁদের। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au