সর্বশেষ

কক্সবাজার সৈকতে তলিয়ে গেলেন চবি’র ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

  • 5:17 pm - July 08, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
কক্সবাজার সমুদ্র সৈকত; ছবিঃ সংগৃহীত

ঢাকা, ৮ জুলাই-

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। তাদের মধ্যে একজন কে এম সাদমান রহমান সাবাবের লাশ উদ্ধার করা হয়েছে, বাকি দুইজন — আসিফ আহমেদ ও অরিত্র হাসান — এখনও নিখোঁজ রয়েছেন।

উল্লেখ, গতকাল সন্ধ্যায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন শিক্ষার্থী এবং আরবি বিভাগের এক শিক্ষার্থী মিলে কক্সবাজারের হিমছড়িতে ঘুরতে যান। সেখানে অবস্থানের পর ভোর সাড়ে ৫টার দিকে তারা সমুদ্র সৈকতে ঘুরতে যান এবং তিনজন গোসল করতে নেমে তলিয়ে যান। স্থানীয় জেলেদের দ্রুত আহ্বান জানানো হয়, কিন্তু তারা উদ্ধার করতে পারেননি। কিছু সময় খোঁজাখুঁজির পর সাবাবের লাশ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ কামাল চৌধুরী জানিয়েছেন, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কয়েকজন সিনিয়র শিক্ষক কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও পরিবারসহ সংশ্লিষ্ট সবাই এখন নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।

সুত্রঃ আজকের পত্রিকা

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au