সর্বশেষ

আগামী নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকাতে কানাডার সহায়তা চেয়েছে ইসি

  • 8:12 pm - July 08, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
সিইসি নাসির উদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ৮ জুলাই-

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে কানাডার সহায়তা চেয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

সিইসি বলেন, “এআইয়ের অপব্যবহারকে আমরা বড় হুমকি হিসেবে দেখছি। এ বিষয়ে কীভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়, তা জানতে কানাডার সহায়তা চেয়েছি। কারণ, সম্প্রতি কানাডায় নির্বাচন হয়েছে, তারা এ বিষয়ে অভিজ্ঞ।”

প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে নির্বাচন প্রস্তুতি, নারী ভোটারের অংশগ্রহণ এবং পার্বত্য এলাকায় ভোটার সচেতনতা কার্যক্রমসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সিইসি জানান, ইসি সারা দেশে বড় আকারের ভোটার সচেতনতা কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে। সেই সঙ্গে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এসব ক্ষেত্রে কানাডাও সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

ভোটের তারিখ নিয়ে জানতে চেয়েছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “কানাডার হাইকমিশনার জানতে চেয়েছেন ভোটের সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়েছে কি না। আমি বলেছি ‘না’। সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। যেদিন ভোট হবে, তার দুই মাস আগে জানিয়ে দেব।”

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সিইসি জানান, ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক হিসেবে আসার আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের জন্য নীতিমালাও প্রায় চূড়ান্ত। তবে যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনকে ‘সুন্দর ও গ্রহণযোগ্য’ হিসেবে সার্টিফিকেট দিয়েছে, তাদের আর অনুমোদন দেওয়া হবে না। সিইসি বলেন, “যারা অভিজ্ঞ, নির্ভরযোগ্য এবং বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে, কেবল তাদেরই নেওয়া হবে।”

সিইসি আরও বলেন, “গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, তাদের কোনোমতেই নয়।” এ সময় সিইসি জানান, কানাডা চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক, আর এ জন্য তারা সহযোগিতা করতে প্রস্তুত।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au