খেলা

উইম্বলডনের গ্যালারিতে ফেদেরার কুফা কাটলো জকোভিচের

  • 8:58 pm - July 08, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জুলাই

টেনিসের কিংবদন্তি রজার ফেদেরারের সামনে দাঁড়িয়ে ম্যাচ জয়; সেটা যেন নোভাক জকোভিচের জন্য ছিল এক অলিখিত চ্যালেঞ্জ। বারবার চেষ্টা করেও গ্যালারিতে ফেদেরার থাকলে জয় অধরাই থেকে যেত সার্বিয়ান মহাতারকার জন্য। তবে অবশেষে সেই অভিশাপমুক্ত হলেন তিনি।

উইম্বলডনের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জয় তুলে নিয়ে ১৬তম বারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন জকোভিচ। আর এমন জয়ের পর নিজেই রসিকতা করে বললেন, শেষমেশ রজার (ফেদেরার) গ্যালারিতে থাকলেও আমি জিতলাম। হয়তো এটাই প্রথম!

৩৮ বছর বয়সেও অনন্য দৃঢ়তায় খেলছেন জকোভিচ। শুরুটা যদিও ছিল হতাশাজনক। প্রথম সেটে মাত্র ৩০ মিনিটেই হেরে বসেন। কিন্তু তারপরই চেনা ছন্দে ফেরেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই কিংবদন্তি। দ্বিতীয় ও তৃতীয় সেটে টানা জয় তুলে নেন। চতুর্থ সেটে ৪-১ গেমে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে পরের পাঁচটি গেম দখলে নিয়ে ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।

এই জয়ে এখন তার সামনে উন্মুক্ত হয়েছে ইতিহাস গড়ার দরজা। উইম্বলডনে আরও একটি শিরোপা জিতলেই তিনি ভাগ বসাবেন রজার ফেদেরারের সর্বোচ্চ ৮ শিরোপার রেকর্ডে। আর চূড়ান্ত সাফল্য ধরা দিলে, নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী (২৫টি) খেলোয়াড় হিসেবে এককভাবে শীর্ষে উঠবেন।

কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ ইতালির ২২তম বাছাই ফ্লাভিও কোবোল্লি। সেই ম্যাচে জিতলে সম্ভাবনা রয়েছে শীর্ষ বাছাই ইয়ানিক সিনারের মুখোমুখি হওয়ার, সেমিফাইনালের মঞ্চে।

ফেদেরার প্রসঙ্গে জকোভিচ বলেন, “রজার একজন বিশাল চ্যাম্পিয়ন। আমরা অনেক বছর একই মঞ্চে লড়েছি। তাকে তার প্রিয় টুর্নামেন্টে গ্যালারিতে দেখা দারুণ ব্যাপার।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au