খেলা

এবার ধর্ষণের অভিযোগ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

  • 9:20 pm - July 08, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জুলাই

ভারতের জনপ্রিয় ক্রিকেটার ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলা যশ দয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রতারণা, শারীরিক নির্যাতন ও মানসিক নিপীড়নের অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ।

২৭ বছর বয়সী এই পেসারের বিরুদ্ধে মামলা হয়েছে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায়। নতুন ফৌজদারি দণ্ডবিধি (বিএনএস) এর ৬৯ ধারায় (বিয়ের প্রলোভনে ধর্ষণ) এই মামলা রুজু করা হয়।

অভিযোগকারি তরুণী গত ২১ জুন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আইজিআরএস (ইন্টিগ্রেটেড গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম) প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ জানানোর পরই পুলিশ ব্যবস্থা নেয়। ভারতীয় সংবাদমাধ্যম জানায় এফআইআরে অভিযোগকারি তরুণী জানিয়েছেন, ‘গত পাঁচ বছর ধরে আমার সঙ্গে ওর (দয়াল) সম্পর্ক ছিল।

সে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। আমাকে তার পরিবারকে পরিচয় করিয়ে দেয় এবং তারাও আমাকে বউয়ের মতোই গ্রহণ করে।
কিন্তু পরে বুঝেছি, সম্পর্কটা ছিল কেবল শারীরিক ও মানসিক শোষণের জন্য।
তিনি আরও অভিযোগ করেন, ‘যখনই অন্য নারীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছি, সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। পরে ক্ষমা চেয়ে আবারও আমাকে ফাঁসিয়েছে। সে আমাকে মানসিকভাবে ভেঙে দেয়, আমার আত্মবিশ্বাস নষ্ট করে আমাকে আর্থিক ও মানসিকভাবে তার উপর নির্ভরশীল করে তোলে। বহুদিন ধরে আমি হতাশায় ভুগেছি, স্বাভাবিক জীবনযাপন করাও আমার পক্ষে অসম্ভব হয়ে গিয়েছিল। একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছি।

এফআইআরে তরুণী আরও বলেন, ‘সে ও তার পরিবার আমাকে বারবার বুঝিয়েছে, আমি হবো তার স্ত্রী। কিন্তু এক সময় জানতে পারি, আমার সঙ্গে সম্পর্ক থাকার সময়ও সে অন্য মেয়েদের সঙ্গে জড়িয়ে ছিল। এতে আমি ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ি। প্রথমে সব ছেড়ে ঈশ্বরের উপর ছেড়ে দিলেও এখন আমি নিজের সম্মানের জন্য লড়তে চাই।

এই ঘটনার প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত যশ দয়ালের বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au