সর্বশেষ

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী

  • 12:03 am - July 09, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
এনবিআর। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ৯ জুলাই-

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলন ও সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তারা ব্যাচভিত্তিক দেখা করে ক্ষমা প্রার্থনা করেন।

এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, এই কর্মকর্তাদের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তা এবং আয়কর বিভাগের ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯ ও ২৮ ব্যাচের কর্মকর্তারা রয়েছেন। মাঠপর্যায়ে শৃঙ্খলা ও স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। এছাড়া সদ্য পদোন্নতি পাওয়া অর্ধ শতাধিক কর্মকর্তাও চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

এ সময় এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে এবং রাজস্ব আদায়ে মনোযোগী হতে পরামর্শ দেন। এর আগে সোমবারও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও দেখা করে ক্ষমা চেয়েছিলেন আন্দোলনে যুক্ত থাকা কর্মকর্তারা।

গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, “প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে এবং কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে তাদের ভয়ের কোনো কারণ নেই। কেউ কেউ বড় সীমা লঙ্ঘন করেছে, সেটা আলাদাভাবে দেখা হবে। তবে সাধারণভাবে ভয়ের কিছু নেই।”

প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে সরকার এক অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ গঠনের ঘোষণা দেয়। এর প্রতিবাদে কলম বিরতি ও পূর্ণ শাটডাউনসহ নানা কর্মসূচি পালন করে কর্মকর্তা–কর্মচারীরা। পরে দেশের ব্যবসায়ী নেতাদের অনুরোধে ও অর্থনীতির স্বার্থে আন্দোলন স্থগিত করা হয়। তবে আন্দোলনের পরপরই সাময়িক বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও দুদকের অনুসন্ধান শুরুর কারণে কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এনবিআর চেয়ারম্যান অবশ্য আশ্বস্ত করেছেন, সব ঠিক হয়ে যাবে এবং রাজস্ব আদায় ব্যাহত হবে না।

সুত্রঃ আজকের পত্রিকা

এই শাখার আরও খবর

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au