খেলা

দ্রুতগতিতে গাড়ি চালানোই প্রাণ গেলো জোতার

  • 4:44 am - July 09, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ জুলাই

স্পেনের পুলিশ জানিয়েছে, লিভারপুল ও পর্তুগালের ফুটবল তারকা দিয়েগো জোতা দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন, যা গত সপ্তাহে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মূল কারণ হতে পারে। এই দুর্ঘটনায় জোতা (২৮) এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভা (২৫) প্রাণ হারান।

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরা প্রদেশে ৩ জুলাই এক্সপ্রেসওয়েতে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

সিভিল গার্ড জানিয়েছে, ঘটনাস্থলে গাড়ির চাকার দাগ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে—গাড়ির গতি রোডের সীমা ছাড়িয়ে গিয়েছিল।
তারা আরও নিশ্চিত করেছে, গাড়িটির চালক ছিলেন দিয়েগো জোতা নিজেই।

শুরুতে পুলিশের ধারণা ছিল, ওভারটেক করার সময় গাড়ির একটি চাকা বিস্ফোরিত হয়, ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই নিজের ২২ জুনের বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন জোতা। নতুন জীবন শুরু করার পরপরই এমন মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে ফুটবল বিশ্ব।

পর্তুগাল এবং লিভারপুল—দুই জায়গাতেই শোকের ছায়া নেমে আসে। গত শনিবার পোর্তোর উপকণ্ঠ গন্দোমার-এ অনুষ্ঠিত জানাজায় অংশ নেন জোতা ও আন্দ্রের পরিবারের সদস্য, সতীর্থ, রাজনৈতিক নেতারা এবং ক্লাবের কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়রা।

দিয়েগো জোতা তার ক্যারিয়ারে অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো এবং উলভারহ্যাম্পটনের হয়ে খেলেছেন। ২০২০ সালে তিনি যোগ দেন ইংলিশ জায়ান্ট লিভারপুলে। পাঁচ মৌসুমে ৬৫ গোল করে লিভারপুলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন।

২০২১–২২ মৌসুমে লিভারপুলের এফএ কাপ ও লিগ কাপ জয়ে ভূমিকা রাখেন। আর গত মৌসুমে দলের রেকর্ড-সমান ২০তম ইংলিশ লিগ শিরোপা জয়ে সহায়তা করেন।

পর্তুগালের জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন জোতা। তিনি ছিলেন ২০২৪ সালের উয়েফা নেশনস লিগ জয়ী দলের সদস্য।
তার ভাই আন্দ্রে সিলভা খেলতেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল এফসি পেনাফিয়েল-এর হয়ে একজন মিডফিল্ডার হিসেবে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au