খেলা

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

  • 5:46 pm - July 09, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ জুলাই

ক্লাব বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ব্রাইটন থেকে তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে দলে ভেড়ায় চেলসি। বিনিময়ে দিতে হয় মোটা অঙ্কের অর্থ। যেন ভবিষ্যতের এক তারকার সম্ভাবনা আঁচ করেই আগাম বিনিয়োগ। কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে মাত্র কয়েক মিনিট মাঠে নেমেই নিজের ঝলক দেখান পেদ্রো, ঠিক যেন এক ঝলক বিদ্যুৎ।

মেটলাইফ স্টেডিয়াম যেন অপেক্ষায় ছিল পেদ্রোর পূর্ণ বিকাশ দেখার। সেমিফাইনালে, নিজের দেশ ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে প্রথমবারের মতো একাদশে নামেন তিনি। আর সেই সুযোগটিকে কাজে লাগিয়ে দারুণ পারফরম্যান্স উপহার দেন। পুরো ম্যাচজুড়ে সাম্বার ছন্দে নেচে বেড়ান এই তরুণ স্ট্রাইকার। দুটি অনবদ্য গোল করে চেলসির জার্সিতে নিজের শক্ত অবস্থান জানান দেন গর্ব আর আভিজাত্যে। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় ব্লুজরা।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল চেলসি, তবে আলো একাই কুড়িয়েছেন জোয়াও পেদ্রো। মাত্র ১৮ মিনিটেই ফ্লুমিনেন্সের ডিফেন্সের অসতর্কতার সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে চমৎকার বাঁকানো এক শটে বল জালে জড়ান তিনি। কিন্তু গোলের পর উদযাপনে যাননি। কারণ, এই ক্লাবেই তো একসময় শুরু হয়েছিল তার পেশাদার ফুটবলের পথচলা। শৈশবের সেই ক্লাবের প্রতি সম্মান দেখিয়ে নিজের উল্লাস সংবরণ করেন পেদ্রো।

তবে ম্যাচে ফ্লুমিনেন্সও ছিল দৃঢ়প্রতিজ্ঞ। ২৬ মিনিটের সময় তারা সমতায় ফেরার দারুণ সুযোগ পায়। হারকিউলিসের নেওয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়া, দেখান দুর্দান্ত রক্ষণশক্তি।

৩৪ মিনিটে এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে। চেলসির ডিফেন্ডার ট্রেভর চালাবাহর হাতে বল লাগলে রেফারি প্রথমে পেনাল্টির নির্দেশ দেন। তবে ভিএআর মনিটরে দেখে সেই সিদ্ধান্ত বদলে ফেলেন।

দ্বিতীয়ার্ধে আবারও দেখা মেলে চেলসির জাদুকরী ফুটবল। ম্যাচের ৫৬ মিনিটে এনজো ফার্নান্দেসের নিখুঁত থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে এক জোরালো শটে বল জালের ছাদে পাঠান পেদ্রো। এবারও তার উদযাপন ছিল শান্ত, দুই হাত তুলে আকাশের দিকে তাকানো— যেন বলছিলেন, সাফল্যের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে কাজের গভীরতায়, উল্লাস-উচ্ছ্বাসে নয়।

শেষ দিকে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে ফ্লুমিনেন্স। আক্রমণেও বাড়ে চাপ। কিন্তু চেলসির জমাট রক্ষণভাগে ধাক্কা লাগিয়ে ব্যর্থ হয় তারা। কোনো নাটকীয়তা আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ফলে পেদ্রোর উজ্জ্বল পারফরম্যান্সে ফ্লুমিনেন্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চেলসি।

এবার অপেক্ষা— চেলসির প্রতিপক্ষ কে? পিএসজি, না রিয়াল মাদ্রিদ? উত্তর মিলবে বৃহস্পতিবার ভোরে

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au