বাংলাদেশ

বাংলাদেশঃ সংসদ নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতির নির্দেশ

  • 3:04 am - July 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম; ছবিঃ প্রথম আলো

ঢাকা, ১০ জুলাই-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সময়মতো আয়োজনের লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) স্থানীয় সময় রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সেজন্য প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে বলে তিনি নির্দেশনা দিয়েছেন।

এসময় জানানো হয়, নির্বাচন উপলক্ষে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নতুন করে ১৭ হাজার সদস্য নিয়োগ ও তাদের প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে, যা ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব বলেন, নির্বাচন সামনে রেখে নানা ধরনের পাঁয়তারা ও সহিংসতার শঙ্কা থাকে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী কয়েক মাস কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে প্রস্তুতির অগ্রগতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারা।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au