খেলা

মেসির জোড়া গোলে জয়ের ধারা অব্যাহত ইন্টার মায়ামির

  • 2:36 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার

মেসির জোড়া গোল

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ জুলাই

মেসির জোড়া গোলে জয়ের ধারা অব্যাহত ইন্টার মায়ামির থেকে বিদায়ের পর আবারও এমএলএসে ফিরেছেন ইন্টার মায়ামি। মন্ট্রিলের বিপক্ষে জোড়া গোলের পর বৃহস্পতিবার (১০ জুলাই) নিউ ইংল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

নিউ ইংল্যান্ডের সঙ্গে ভালোই লড়াই করতে হয়েছে মায়ামিকে। বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল নিউ ইংল্যান্ড। তবে প্রথমে এগিয়ে যায় মায়ামি-ই। প্রথম হাফেই দুই গোল করেন মেসি।

ম্যাচের ২৭ মিনিটে নিউ ইংল্যান্ডের ডিফেন্ডারের ভুল ক্লিয়ারেন্সে বল পেয়ে যান মেসি। ডি-বক্সের ভেরত থেকে নেয়া মেসির শট ঠেকাতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক। লিড পায় মায়ামি। ৩৮ মিনিটে বুসকেটসের থ্রু বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে শট নিয়ে জালের দেখা পান আর্জেন্টিনার অধিনায়ক।

বিরতির আগেই এক গোল শোধ দিতে পারতো নিউ ইংল্যান্ড, তবে মায়ামির গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা। দ্বিতীয় হাফে মায়ামির উপর চড়াও হয় নিউ ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ৭৯ মিনিটে গোলও পেয়ে যায় স্বাগতিকরা।

মাঝ মাঠ থেকে মায়ামির ফুটবলারের কাছ থেকে বল নিয়ে দূরপাল্লার শটে কাল খুঁজে নেন কার্লোস গিল। তাতে কিছুটা চাপে পড়ে মায়ামি। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।

১৮ ম্যাচে ১০ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে মায়ামি। অপরদিকে, ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২১তম স্থানে নিউ ইংল্যান্ড।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au